ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১০, ২৬ জুন ২০২১
আপডেট: ১৮:৩২, ২৬ জুন ২০২১

৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্ক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক। স্থানীয় সময় শুক্রবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় কয়েকটি প্রদেশে ৫ দশমিক ২ মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়।

তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দেশটির বিনজল, এরজুরুম, এরজিনকান, এলাজিগ ও দিয়ারবাকির প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কেউ হতাহত হননি। এরপরও সেখানে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তুরস্কের বিপর্যয় ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ২৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ দশমিক ৫১ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর অন্তত পাঁচটি আফটারশক অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল ২ দশমিক ৬।

২০২০ সালের শুরুর দিকে তুরস্কের এলাজিগ প্রদেশে আঘাত হেনেছিল ৬ দশমিক ৮ মাত্রার মহাশক্তিশালী ভূমিকম্প। এতে অন্তত ৪১ জন নিহত এবং দেড় হাজারের বেশি আহত হন। এছাড়া গৃহহীন হয়ে পড়েন আরও কয়েক হাজার মানুষ।

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়