ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৯, ২৬ জুন ২০২১
আপডেট: ০০:২৭, ২৭ জুন ২০২১

মহামারী আতঙ্কে নিজের সন্তানকে হত্যা করলেন মা!

মেয়ের সাথে সুথা সিভান্থাম

মেয়ের সাথে সুথা সিভান্থাম

করোনা মহামারী নিয়ে চিন্তিত ছিলেন এক নারী। এর সাথে নিজের শিশু কন্যার ভবিষ্যৎ নিয়ে চিন্তাও ক্রমশ গ্রাস করছিল তাকে। কিন্তু কোনো কূলকিনারা খুঁজে পাচ্ছেন না। ঠিক সেই সময় নিলেন এক চরম সিদ্ধান্ত। নিজের পাঁচ বছরের মেয়েকে কুপিয়ে হত্যা করেন তিনি।

সম্প্রতি যুক্তরাজ্যের মিচেম এলাকার মোনার্ক প্যারেডে ঘটে এই মর্মান্তিক ঘটনা। হত্যাকাণ্ড ঘটানো ওই নারী ভারতীয় বংশোদ্ভূত। তার নাম সুথা সিভান্থাম।

সুথাকে এরইমধ্যে নরহত্যার দায়ে দোষী স্বাব্যস্ত করেছে আদালত। পুলিশকে তিনি জানান, করোনার সংক্রমণ বাড়ায় আতঙ্কে ছিলেন। লকডাউন, হোম আইসোলেশনে মানসিক অবসাদও গ্রাস করছিল।

তিনি করোনায় আক্রান্ত হলে তার পাঁচ বছরের ছোট মেয়ের কী হবে? এই চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। আর সেই দুশ্চিন্তা থেকেই এই হত্যার সিদ্ধান্ত নেন সুথা।

পুলিশ জানায়, নিজের মেয়ে ১৫ বার কুপিয়ে হত্যা করেন সুথা। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে কোপানো হয়। তার ঘাড়, বুক ও তলপেটে আঘাত করা হয়। এমনকি ছুরি দিয়ে নিজের পেটেও আঘাত করেন সুথা।

তাকে আহতাবস্থায় উদ্ধার করেন এক প্রতিবেশি। তিনিই পুলিশে খবর দেন। এরপরই সুথাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে তাকে হেফাজতে নেয় পুলিশ। তার বিরুদ্ধে মানসিক স্বাস্থ্য আইনে মামলা করা হয়। মানসিক চিকিৎসার জন্য সুথাকে হাসপাতালে পাঠানো হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়