ঢাকা, বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২২ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ২৭ জুন ২০২১
আপডেট: ১৯:১৬, ২৭ জুন ২০২১

ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ

ভারতে ফের বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হলেন ৫০ হাজার ৪০ জন। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২ লাখ ৩৩ হাজার ১৮৩।

গতকাল শনিবার (২৬ জুন) আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৬৯৮। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে  এক হাজার ২৫৮ জনের। এতে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লাখের গণ্ডির দোরগোড়ায় এসে দাঁড়াল। দেশটিতে এখনও পর্যন্ত সরকারিভাবে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৭৫১ জনের।

রোববার (২৭ জুন) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন থেকে এ তথ্য জানা যায়। এ খবর দিয়েছে ভারতের গণমাধ্যম।

বুলেটিনে জানা যায়, ভারতে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অবশ্য সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণের হার ২.৮২ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৯৪৪ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৪০৩।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লাখ ৭৭ হাজার ৩০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ১০১ জনের। অন্য দিকে এক দিনে দেশে ৬৪ লাখ ২৫ হাজার ৮৯৩ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩২ কোটি ১৭ লাখ ৬০ হাজার ৭৭ জন টিকা পেয়েছেন দেশে।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে ৫০ হাজারের গণ্ডিতেই ছিল আক্রান্তের সংখ্যা। গতকালই ৫০ হাজারের নিচে নেমেছিল আক্রান্তের সংখ্যা। তবে এদিন ফের একবার ৫০ হাজার পার হলো করোনার দৈনিক সংক্রমণ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়