নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:০৭, ২৭ জুন ২০২১
বাংলাদেশসহ ১৪ দেশের আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ ১৪ দেশের যাত্রী ও ফ্লাইট প্রবেশের ওপর চলমান নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে আরব আমিরাত সরকার।
দেশগুলো হলো- ভারত, বাংলাদেশ, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
শনিবার দেশটির জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। যাতে বলা হয়েছে, আগামী ২১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, কার্গো ফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইটগুলো এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে।
এর আগে ৭ জুলাই পর্যন্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে ফের এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























