আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:০৭, ২৭ জুন ২০২১
যুক্তরাষ্ট্রে ১২ তলা ভবন ধস: মৃত বেড়ে ৫, নিখোঁজ ১৫৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ১২ তলা আবাসিক ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে পৌঁছেছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ১৫৬ জন।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মিয়ামির মেয়র বলেছেন, ‘ধ্বংসস্তূপের ভেতর গভীর আগুন থাকায় উদ্ধার প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে।’
মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েল লেভিন ক্যাভা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘জরুরি উদ্ধার কর্মীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে আরও একটি মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ভবনটি ধসে পড়ে যখন সেখানকার অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন।
গবেষকরা বলছেন, ১৯৮১ সালে নির্মিত ভবনটি ১৯৯০ সাল থেকেই দেবে যাচ্ছিল। এ ব্যাপারে কর্তৃপক্ষকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। বিষয়টি নিয়ে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক শিমন উইডোইনস্কি ২০২০ সালে সর্বশেষ একটি গবেষণায় এ ব্যাপারে সতর্ক করেছিলেন।
তিনি বলেছিলেন, ১৯৯০ সাল থেকে প্রতি বছর ভবনটি ২ মিলিমিটার করে দেবে যাচ্ছিল। তখন থেকেই এটি যে কোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
পুলিশ বলেছে, ওই ভবনটি নির্মাণ করা হয়েছিল ১৯৮০ সালে। এতে ১৩০টি ইউনিট ছিল। এই ধসের কারণে অর্ধেক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া শনিবার একজন ইঞ্জিনিয়ারের রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, ২০১৮ সালে তিনি এই ভবনের মূল নকশায় বড় ধরনের ত্রুটির কথা জানিয়েছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























