আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:১৯, ২৮ জুন ২০২১
সংক্রমণ চার হাজারের নিচে নামলে মালয়েশিয়ায় লকডাউন বাতিল
করোনা প্রতিরোধে মালয়েশিয়ায় চলছে কঠোর লকডাউন। যতদিন পর্যন্ত সংক্রমণ চার হাজারের নিচে নেমে না আসে ততদিন এই লকডাউন বহাল থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।
প্রধানমন্ত্রীর বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা বলছে, গত ১৪ জুন থেকে জারিকৃত কঠোর লকডাউন ২৮ জুন শেষ হবে না এবং জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনা বহাল থাকবে।
চলতি মাসের প্রথম দিকে দুই সপ্তাহের লকডাউনের মধ্যেও সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় ১৪ জুন থেকে ২৮ জুন পর্যন্ত ঘোষণা করা হয় কঠোর লকডাউন। শেষ হওয়ার কথা ছিল ২৮ জুন সোমবার।
প্রধানমন্ত্রী এর আগে চলমান মহামারি পুনরুদ্ধারে সরাসরি ৫ বিলিয়ন রিঙ্গিত আর্থিক সহায়তার পাশাপাশি ৪০ বিলিয়ন রিঙ্গিত পেমারকাসা প্লাস সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিলেন। তবে লকডাউনের সময় সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সরকার কর্তৃক আর্থিক সহায়তায় অপ্রতুল হওয়ায় প্যাকেজটির সমালোচনা করেছিলেন অনেকে।
এদিকে, ১৫ জুন জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনার ঘোষণায় মুহিউদ্দিন বলেছিলেন, দৈনিক সংক্রমণের সংখ্যা ৪ হাজারের নিচে নেমে যাওয়ার পর, দ্বিতীয় পর্যায়ে স্বস্থ্যসেবা গুরুতর নেই দেশের আইসিইউতে কোনো রোগী নেই এবং দেশের জনগণের শতভাগ টিকা নিশ্চিত করা।
এছাড়া সংক্রমণের সংখ্যা ৪ হাজারের নিচে চলে আসলে দেশব্যাপী লকডাউন শিথিল করে দ্বিতীয় পর্যায়ে যাওয়ার কথা বিবেচনা করবে সরকার। সামাজিক কার্যক্রম এবং আন্তঃরাজ্য ও আন্তঃজেলা ভ্রমণের নিষেধাজ্ঞা এখনো জারি রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত মালয়েশিয়ায় হয়েছেন ৫৫৮৬ জন। এ নিয়ে দেশটিতে সংক্রমিত হয়েছেন, মোট ৭ লাখ ৩৪ হাজার ৪৮ জন। ২৬ জুন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন মোট ৪ হাজার ৮৮৪ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























