আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:৪৪, ২৮ জুন ২০২১
আড়াই মাস পর করোনায় হাজারের কম মৃত্যু দেখল ভারত
করোনায় বিপর্যস্ত ভারতে আক্রান্ত এবং মৃত্যু কমেছে। সোমবার (২৮ জুন) ৫০ হাজারের নিচে করোনা শনাক্ত হয়েছে। এদিন মৃত্যুর সংখ্যাও হাজারের নিচে নেমেছে।
সোমবার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ২ লাখ ৭৯ হাজার ৩৩১ জনে।
একই সময় করোনায় ভারতে ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। গত ১৩ এপ্রিলের পর এই প্রথম দেশটির দৈনিক মৃত্যু এক হাজারের নিচে নামল।
গত সাত দিন ধরে ভারতে সংক্রমণের হার ৩ শতাংশের নিচে রয়েছে। সেই সঙ্গে দেশটিতে সক্রিয় রোগী কম হওয়ার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ১৩ হাজার কমে ভারতে এখন সক্রিয় রোগী ৫ লাখ ৭২ হাজার ৯৯৪ জন। তবে গতকাল রোববার পেয়েছেন খুবই কম সংখ্যক মানুষ।
ভারতে গত ২৪ ঘণ্টায় মাত্র ১৭ লাখ ২১ হাজার ২৬৮ জন করোনার টিকা পেয়েছেন। শনিবার টিকা পেয়েছিলেন ৬৪.২৫ লাখ মানুষ। গত সপ্তাহের অধিকাংশ দিনই দেশে একদিনে টিকাকরণ হয়েছে ৬০ লাখের বেশি। তবে ভারতে মোট টিকা দেয়া হয়েছে ৩২ কোটির বেশি মানুষকে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























