আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:৩৮, ২৮ জুন ২০২১
মায়ামিতে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯, এখনো নিখোঁজ ১৫০
ধসে পড়া ভবনটি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ১২ তলা আবাসিক ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এদিকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ১৫০ জনের খোঁজ মিলেনি।
রোববার চতুর্থ দিনের মতো ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালিয়ে গেলেও জীবিত উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী দলগুলো।
মায়ামির সাগর তীরবর্তী সার্ফসাইড এলাকায় চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথ নামের ১৫৬ ইউনিটের ১২তলা অ্যাপার্টমেন্ট ভবনটির বড় একটি অংশ স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ভবনটি ধসে পড়ে। তখন সেখানকার অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন।
কী কারণে ভবনটির একটি অংশ ধসে পড়ল তা পরিষ্কার হয়নি। কিন্তু ২০১৮ সালে প্রকৌশলীদের একটি নিরীক্ষা প্রতিবেদনে ৪০ বছরের পুরনো ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিং গ্যারেজে কাঠামোগত ত্রুটির কথা উল্লেখ করা হয়েছিল।
উদ্ধারকর্মীরা বলছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভবনটির নিখোঁজ বাসিন্দাদের জীবিত উদ্ধারের আশাও ক্ষীণ হয়ে আসছে।
ভবনের তলাগুলো ধসে পড়ে কেকের স্তরের মতো একটি ওপর আরেকটি স্তূপীকৃত হয়ে আছে। ওই ধ্বংসস্তূপ সরালে ভেতরে চাপা পড়া অনেক মৃতদেহ মিলবে বলে উদ্ধারকর্মীদের ধারণা।
কর্মকর্তারা জানিয়েছেন, স্তূপীকৃত তলাগুলোর ফাঁকফোকরে বাতাস আছে এমন কোনো জায়গায় উদ্ধারকারীরা জীবিত কাউকে খুঁজে পেতে পারেন এমন আশা এখনও আছে।
স্থানীয় দমকল বাহিনীর প্রধান অ্যালান চমিনস্কি বলেন, এখানে পরিস্থিতি খুবই জটিল, তারপরও আমরা আশা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি।
কুকুর, ক্যামেরা, সোনার, ইনফ্রারেড স্ক্যানার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের খুঁজে দেখছেন, ভেতরে জীবিত কারও উপস্থিতি পাওয়া যায় কি-না।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























