ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ২৮ জুন ২০২১
আপডেট: ২১:২৭, ২৮ জুন ২০২১

পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী

স্টেফান লফভেন

স্টেফান লফভেন

আস্থা ভোটে হেরে পদত্যাগ করলেন সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট প্রধানমন্ত্রী স্টেফান লফভেন। সাত বছর ক্ষমতায় থাকার পর সোমবার পদত্যাগ করেছেন তিনি।

নতুন-নির্মিত অ্যাপার্টমেন্টের ভাড়া নিয়ন্ত্রণের বিষয়ে বিতর্কিত একটি পরিকল্পনার জন্য এই আস্থা ভোট অনুষ্ঠিত হয়। লফভেন পদত্যাগ করার পর এখন দেশটির পার্লামেন্টের স্পিকার নতুন প্রধানমন্ত্রী খোঁজার কাজ করবেন।

সুইডেনের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে গত ২১ জুন আস্থা ভোটে হারেন লফভেন। বামপন্থী দল লফভেনের উপর থেকে সমর্থন সরিয়ে নেয়ার কারণেই মূলত তিনি হেরে যান। বামপন্থী দল দাবি করে যে, রেন্টাল মার্কেট থেকে নিয়ন্ত্রণ হারালে দ্রব্যমূল্য বৃদ্ধি হবে এবং ধনী ও দরিদ্রের মাঝে ব্যাপক বৈষম্য সৃষ্টি হবে।

সুইডেনের সংবিধান অনুযায়ী নতুন করে নির্বাচন দিতে পারতেন লফভেন। আশা করা হচ্ছে, নতুন সরকার গঠন না করা পর্যন্ত তিনি তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবেন।

২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করে আসা পার্লামেন্ট স্পিকার আন্দ্রেস নরলেন রাজনৈতিক দলের নেতাদের জিজ্ঞাসা করবেন যে, কে নতুন সরকার গঠন করতে পারবে? তিনি একাই সিদ্ধান্ত নেবেন যে কোন দল আলোচনা শুরু করবে।

ধারণা করা হচ্ছে, পদত্যাগ করা প্রধানমন্ত্রী লফভেনই প্রথমে এই আলোচনা শুরু করবেন। লফভেন হলেন সুইডেনের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা। পার্লামেন্টে ৩৪৯ আসনের মধ্যে তার দলের রয়েছে ১০০টি। ২০১৮ সালে সুইডেনে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবার লফভেনের সরকার গঠন করতে সময় লেগেছিল ৪ মাস।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়