আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:৫১, ২৮ জুন ২০২১
ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ১৭৮ জন উদ্ধার, মৃত ২
ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় বাংলাদেশিসহ ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। এছাড়া দুইজনের মরদেহ উদ্ধার করেছে তারা।
জানা গেছে, উদ্ধারকৃতদের বেশিরভাগই বাংলাদেশি। যারা নৌকায় অবৈধভাবে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করছিলেন। উদ্ধার অন্যরা হলো ইরিত্রিয়া, মিসর, মালি ও আইভরি কোস্টের নাগরিক।
পরে তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ যেকরি জানান, অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাচ্ছিল। পথে তাদের নৌকা ভেঙে যায় এবং সেটি ডুবে যেতে থাকে। পরে সংকেত পেয়ে তিউনিসিয়া নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
ভূমধ্যসাগরে বাংলাদেশি অভিবাসীদের উদ্ধারের মাত্র চার দিনের ব্যবধানে আবারও ১৭৮ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনেশিয়া নৌবাহিনী। সবিগত ৪৮ ঘণ্টার মধ্যে এই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম উদ্ধারকাজ ছিল এটি।
এর আগে গত ২৪ জুন ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। তাদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশী। লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধ পথে ইউরোপে যাওয়ার সময় গত বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























