আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:১৩, ২৯ জুন ২০২১
পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত
পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি প্রাইম’ এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত।
সোমবার (২৮ জুন) উড়িষ্যার উপকূলে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।
জানা যায়, এই ক্ষেপণাস্ত্র যে কোনো জায়গা থেকেই উৎক্ষেপণ করলে অত্যন্ত নিখুঁতভাবে প্রতিপক্ষের ওপর আঘাত করতে পারে। ১-২ হাজার কিলোমিটার পর্যন্ত দূরে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।
এই বিশেষ ধরনের ব্যালেস্টিক মিসাইলটি দ্বিস্তরীয় সলিড প্রপেল্যান্ট বিশিষ্ট। পাশাপাশি রিং-লেজার জাইরোস্কোপের ওপর ভিত্তি করে এর নেভিগেশন সিস্টেম তৈরি করা হয়েছে। তাছাড়া এই মিসাইলের গাইডেন্স সিস্টেমটিতে ইলেক্ট্রোমেকানিক্যাল অ্যাকিউট-রে রয়েছে। এটি একই শ্রেণির অন্য ক্ষেপণাস্ত্রের তুলনায় ছোট এবং হালকা।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























