আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:১০, ২৯ জুন ২০২১
চীন সীমান্তে আরও ৫০ হাজার সেনা বাড়ালো ভারত
গত বছর লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের পর থেকেই সীমান্তে উত্তাপ বেড়েছে। গত কয়েক মাস ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আলোচনা চালাচ্ছে দুই দেশ। তার মধ্যেই চীন সীমান্তে ভারত আরো ৫০ হাজার সেনা মোতায়েন করেছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, গত কয়েক মাসে ভারত-চীন সীমান্তে তিনটি এলাকায় সেনা মোতায়েন বেড়েছে। এই মুহূর্তে ২ লাখ ভারতীয় সেনা মোতায়েন রয়েছে চীন সীমান্তে। গত বছরের তুলনায় এটি ৪০ শতাংশ বেশি।
যদিও এই বিষয়ে চীনের তরফে অন্য ধরনের প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সংবাদ সম্মেলনে বলেছেন, দুই দেশের সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো তাদের আলোচনা চলছে। তাই এই মুহূর্তে ভারত, চীন দুই দেশেরই উচিত আলোচনাকে সম্মান দিয়ে সীমান্ত এলাকা থেকে সেনা যত সম্ভব কমিয়ে পরিস্থিতি আরো ঠাণ্ডা করা।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, ফের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে বসার জন্য রাজি হয়েছে দুই দেশ। কবে বা কোথায় সেই বৈঠক হবে সেই বিষয়ে এখনো কিছু ঠিক হয়নি।
গত কয়েক মাস ধরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে আলোচনা চালাচ্ছে ভারত ও চীন। ইতোমধ্যে প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণ এলাকা থেকে সেনা সরিয়েছে দুই দেশ। বাকি এলাকা থেকে সেনা সরানো নিয়ে আলোচনা হওয়ার কথা। কিন্তু তার মধ্যেই ভারতের সেনা মোতায়েনের খবর চীন সীমান্তের বর্তমান পরিস্থিতি ফের বদল করতে পারে বলেই মনে করছেন অনেকে।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























