আন্তর্জাতিক ডেস্ক
বৈঠকে বসছেন তুরস্ক-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার এ দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে তুরস্কের আনতালিয়ায় বৈঠক অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয় থেকে বলা হয়, বৈঠকে তুরস্ক ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিষয়াদী নিয়ে আলোচনা হবে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে দক্ষিণ ককেশাস, মধ্যপ্রাচ্য, নর্থ আফ্রিকা, আফগানিস্তান, ইউক্রেন, সেন্ট্রাল এশিয়া, ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল, কৃষ্ণসাগর, সিরিয়া এবং লিবিয়ার নানা বিষয়ে আলোচনা হবে।
এ ছাড়া বৈঠকে আলোচনা হবে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও।
বৈঠকে সামরিক/প্রযুক্তি এবং উচ্চপ্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার বিষয় মূল্যায়ন করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, করোনা প্রতিরোধ এবং তুরস্কে স্পুটনিক-ভি উৎপাদনের বিষয়টিও থাকবে আলোচনায়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























