আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১০:২৬, ৩০ জুন ২০২১
বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে ৩৯ লাখ
করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজার মানুষ। এর ফলে চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা ছাড়াল সাড়ে ৩৯ লাখ। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। দৈনিক মৃত্যুতে ভারত নেমে গেছে দ্বিতীয় অবস্থানে।
গত ২৪ ঘণ্টায় পৌনে চার লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের নিয়ে এই সংখ্যাটা ১৮ কোটি সাড়ে ২৫ লাখ ছাড়িয়েছেন। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ লাখ ৫৩ হাজার।
বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৬০৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে দেড় হাজারের বেশি। নতুন করে মারা যাওয়াদের নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ৫৩ হাজার ৪৬৮ জনে।
একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭২ হাজার ৭৭২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৬০ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ১২৪ জনে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ২৭ হাজার ৪৯৩ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৯ হাজার ৯৮০ জন মারা গেছেন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯১৭ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৩০৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১৬ হাজার ১১৯ জনের।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১৬ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩ লাখ ৬১ হাজার ৬৯৯ এবং মারা গেছেন ৩ লাখ ৯৮ হাজার ৪৮৪ জন।
এদিকে বাংলাদেশে মঙ্গলবারের (২৯ জুন) আপডেট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৮ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনে। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























