ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৯, ৩০ জুন ২০২১
আপডেট: ০০:১৪, ১ জুলাই ২০২১

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২২৯ বিদেশি গ্রেফতার

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ২২৯ বিদেশি শ্রমিক গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (৩০ জুন) দেশটির ক্লাংয়ের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক খায়রুল দাযামি দাউদ এক বিবৃতিতে জানিয়েছেন, কারখানাটি কেবল চলমান বিধিনিষেধ আদেশই লঙ্ঘন করেনি বরং তারা অনিবন্ধিত বিদেশি কর্মীদের ব্যবহার করে আইন ভঙ্গ করেছে বলেও সত্যতা পাওয়া গেছে।

তিনি বলেন, অভিযানের সময় ৯৯ জন ভারতীয় নাগরিক, ৮৮ বাংলাদেশি, ৩৩ জন পাকিস্তানি, তিন ইন্দোনেশিয়ান, একজন নেপালি ও পাঁচ জন মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া লকডাউনের বিধিনিষেধ মেনে চলতে না পারায় কারখানাটিকে পুলিশ কর্তৃক ১০ হাজার এবং শ্রম বিভাগ কর্তৃক ২০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে।

এর আগে গত ৬, ২১ ও ২৯ জুন অভিবাসন বিভাগের তিনটি অভিযানে ৭০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে ১৮২ জন বাংলাদেশিও রয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়