ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৩, ৩০ জুন ২০২১
আপডেট: ০০:১০, ১ জুলাই ২০২১

দ্বিতীয়বার দায়িত্ব পাওয়ায় শাবি ভিসিকে অফিসার্স এসোসিয়েশনের শুভেচ্ছা

দ্বিতীয় মেয়াদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

বুধবার (৩০ জুন) রাতে  ভিসির বাসভবনে অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন ।

এসময় সংগঠনটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন,  সভাপতি এম তাজিম উদ্দিন, সহ সভাপতি হেলাল হোসেন দেওয়ান, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম উজ্জ্বল, কার্যকরী কমিটির সদস্য ইউনুস আলী, আবু সাদাত মোহাম্মদ সায়েম তালুকদার, ও মোঃ ফখর উদ্দিন।

এসময় শাবি ভিসিকে শুভেচ্ছা জানিয়ে এম তাজিম উদ্দিন বলেন, প্রথম মেয়াদে সফলভাবে দায়িত্ব পালন করায় শাবি ভিসিকে অভিনন্দন জানাই। আশা করি, দ্বিতীয় মেয়াদেও তিনি এ কাজের ধারা অব্যাহত রাখবেন। আর এ দায়িত্ব পালনকালীন শাবি অফিসার্স এসোসিয়েশন সবসময় পাশে থাকবে।

সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বল বলেন, বর্তমান উপাচার্যের সহায়তায় শাবি এক অন্যান্য উচ্চতায় পৌঁছে গেছে। তার দ্বিতীয় মেয়াদের নেতৃত্বে শাবির এ অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা করি। এ লক্ষ্য শাবি অফিসার্স এসোসিয়েশন সবসময় শাবি ভিসির পাশে থাকবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ আগস্টে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ যোগদান করেন, এর ১ম মেয়াদ শেষ হবে ২০২১ সালের ১৭ আগষ্টে। আর প্রথম মেয়াদ শেষ হওয়ার পরের দিন থেকে তিনি দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পালন করবেন।

জিএম ইমরান/এসডিপি/ আইনিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়