আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:০৭, ২ জুলাই ২০২১
ভারতে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল
বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে করোনাভাইরাসের সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র-ব্রাজিলের পর পৃথিবীর তৃতীয় দেশ হিসেবে এত মৃত্যু দেখল দক্ষিণ এশিয়ার দেশটি।
ভারতীয় গণমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৪ লাখ ৩১২ জন মারা গেছেন নতুন রোগটিতে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৫৩ জন।
গত ২৪ মে মোট মৃত্যু ৩ লাখ ছাড়িয়েছিল। অর্থাৎ ১ লাখ কভিড রোগীর মৃত্যু হয়েছে মাত্র ৩৮ দিনে।
বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দৈনিক সংক্রমণ হাজার দু’য়েক কম রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১ জন।
তবে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় তা ২.৪৮ শতাংশ। সেই সঙ্গে অব্যাহত সক্রিয় রোগীর সংখ্যাও কম।
ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৫ লাখ ৯ হাজার ৬৩৭ জন। দেশে এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ৩৪ কোটির বেশি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























