আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:৫৮, ৩ জুলাই ২০২১
তাপদাহে বিপর্যস্ত কানাডা, মৃত্যু বেড়ে ৭১৯
ভয়াবহ তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে কানাডা। দেশটিতে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা জনিত কারণে মৃত্যু। এমন সময়ে শুরু হয়েছে দাবানল।
কানাডার কর্তৃপক্ষ বলছে, তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় মৃত্যুর হার ব্যাপকভাবে বেড়েছে। আর রেকর্ড ভাঙা তাপমাত্রায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
তীব্র তাপদাহে কেবল ব্রিটিশ কলম্বিয়া প্রদেশেই মৃত্যু হয়েছে ৭১৯ জনের।
ব্রিটিশ কলম্বিয়ার করোনা সার্ভিস শুক্রবার জানিয়েছে, প্রদেশটিতে এখনও তীব্র তাপদাহ চলছে। তাপদাহে প্রদেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭১৯ জন।
গত সপ্তাহে দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হতে পারে।
কর্মকর্তারা বলছেন, এত অল্প সময়ের ব্যবধানে আগে কখনও এত মানুষের মৃত্যু হয়নি।
ব্রিটিশ কলম্বিয়ার চিফ করোনার লিসা লাপয়েন্টে বলেছেন, প্রদেশটির কিছু অংশে এখনও উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। তাই এই ভয়াবহ তাপদাহ থেকে বাঁচতে আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
তিনি আরও বলেন, অনুগ্রহ করে পরিবার, বন্ধু-বান্ধব, প্রতিবেশী এবং বিশেষ করে যারা একা থাকেন তাদের খোঁজ নিন।
সূত্র: আনাদোলু এজেন্সি
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























