আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:১২, ৪ জুলাই ২০২১
করোনার সংক্রমণ বৃদ্ধি, ৪ দেশে বিমান চলাচলে সৌদির নিষেধাজ্ঞা
করোনাভাইরাস পরিস্থিতির কারণে আমিরাতসহ চারটি দেশের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। করোনার নতুন ধরনে সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
রোববার রাত ১১টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি। তবে এসব দেশে থাকা সৌদি আরবের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতাভূক্ত হবেন না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সৌদি প্রেস এজেন্সি জানায়, আগাম অনুমতি ছাড়া রোববার থেকে সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ভিয়েতনাম ও আফগানিস্তানের সঙ্গে সৌদি আরবের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
সূত্রটি জানিয়েছে, সৌদি নাগরিকদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরাসরি বা বক্রপথে এই চারটি দেশ ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ থাকবে।
যারা স্থানীয় সময় রোববার বেলা ১১টার আগে সৌদি আরবে পৌঁছাবেন, তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। তবে দেশটিতে প্রবেশের পর সৌদি বা বিদেশি নাগরিকদের বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এর আগে, গত ৩০ মে থেকে আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইতালি, পর্তুগালসহ ১১টি দেশের ভ্রমণকারীদের প্রবেশের অনুমতি দিয়েছিল সৌদি আরব।
সূত্র: রয়টার্স
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























