আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:৫৪, ৪ জুলাই ২০২১
৮৫ জন যাত্রীসহ ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত
অন্তত ৮৫ জন আরোহী নিয়ে ফিলিপাইনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। রুশ বার্তাসংস্থা স্পুটনিক নিউজের খবরে বলা হয়েছে, রবিবার ফিলিপাইনের সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।
ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল কিরিলিতো সোবেজানা জানিয়েছেন, বিমানটিতে কমপক্ষে ৮৫ জন আরোহী ছিলেন। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে সেটি বিধ্বস্ত হয়।
তিনি আরও বলেন, বিধ্বস্ত ওই সামরিক বিমানটি সি-১৩০ মডেলের। দুর্ঘটনার পর সেখান থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। বিধ্বস্ত বিমানটি সৈন্যদের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের কাজে নিয়োজিত ছিল।
বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ছড়িয়ে পড়া একটি ছবিতে দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা যায়। সামরিক ও বেসামরিক উদ্ধারকর্মীরা এখন সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি উদ্ধার কাজ পরিচালনা করছেন।
তবে বিমানটির বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানাতে পারেনি দেশটির কর্তৃপক্ষ।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























