ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৪, ৪ জুলাই ২০২১
আপডেট: ২২:১৬, ৪ জুলাই ২০২১

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ২৯

ফিলিপাইনে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।

রোববার ফিলিপাইনের সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১৭ জনের মৃত্যু কথা জানানো গিয়েছিল। 

জানা গেছে, অবতরণের সময় দুর্ঘটনায় পড়া লকহিড কোম্পানির তৈরি সি-১৩০ বিমানটিতে দেশটির সামরিক বাহিনীর ৯২ জন আরোহী ছিলেন। 

এর আগে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লরেনজানা এক বিবৃতিতে জানান, বিমানটিতে ৯২ জন আরোহী ছিলেন। এখন পর্যন্ত জখম ও আহত অবস্থায় ৪০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ১৭ জনের মরদেহ পাওয়া গেছে।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল এডগার্ড আরেভালো বলেন, বিমানটি হামলা চালানো হয়েছে এখন পর্যন্ত এমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। এছাড়া এখনও পর্যন্ত উদ্ধারকাজও শুরু করা সম্ভব হয়নি। হতাহতদের উদ্ধার এবং চিকিৎসাসেবার দিকেই এখন বেশি জোর দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

দুর্ঘটনাটিকে 'অত্যন্ত দুর্ভাগ্যজনক' হিসেবে আখ্যায়িত করে ফিলিপাইনের সামরিক বাহিনীর প্রধান বলেছিলেন, উদ্ধার তৎপরতা চলছে, আরো অনেককে যাতে জীবিত উদ্ধার করা যায় সে জন্য আমরা প্রার্থনা করছি।

প্রসঙ্গত, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে জঙ্গি গোষ্ঠী আবু সাইফ মুক্তিপণের জন্য অপহরণসহ সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করায় সেখানে তাদের দমনে বিপুল সংখ্যক সেনাও মোতায়েন রয়েছে।

দুর্ঘটনার শিকার বিমানের আরোহীদের অনেকে সম্প্রতি সামরিক বাহিনীর প্রাথমিক পর্যায়ের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে তাদেরকে দক্ষিণাঞ্চলের দ্বীপে নেয়া হচ্ছিল।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়