আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:৫৬, ৫ জুলাই ২০২১
অক্সিজেন সংকট কাটাতে সিলিন্ডার বদলানোর চেষ্টা, ৬৩ রোগীর মৃত্যু
ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে অক্সিজেন সংকটে ৬৩ করোনা রোগীর মৃত্যু হয়েছে। রোববার ডক্টর সারদজিতো জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে।
ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানিয়েছে, অক্সিজেন সংকট কাটানোর জন্য হাসপাতালের কর্মীরা অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা করেন। তবে তারা ৬৩ রোগীকে বাঁচাতে পারেন নি।
এক বিবৃতিতে হাসপাতালের পরিচালক রুকমন সিস্বিশান্ত বলেন, হাসপাতালে ইয়গ্যাকারতা আঞ্চলিক পুলিশের দেওয়া ১০০ সিলিন্ডারসহ আরও কিছু অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা চলছিল। তবে শেষ পর্যন্ত দেরি হয়ে যায়।
সাম্প্রতিক সময়ে ইয়গ্যাকারতা শহরসহ ইন্দোনেশিয়া জুড়েই করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। এ কারণে হাসপাতালগুলো জরুরি ভিত্তিতে ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।
পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানায়, আক্রান্তের সংখ্যায় ইন্দোনেশিয়ার অবস্থান বিশ্বে ১৬তম। সাড়ে ২৭ কোটি জনসংখ্যার দেশটিতে সোমবার সকাল পর্যন্ত ২২ লাখ ৮৪ হাজার ৮৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। মারা গেছে ৬০ হাজার ৫৮২ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























