আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:৪৫, ৫ জুলাই ২০২১
জাপানে ভূমিধস: নিখোঁজের সংখ্যা বেড়ে ৮০
জাপানে প্রবল বৃষ্টিপাতের পর আচমকা ভূমিধসে দুইদিনে নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। ভুক্তভোগীদের জীবিত উদ্ধারের আশায় প্রাণপণ চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।
প্রশাসনের দেয়া তথ্য উদ্ধৃত করে রয়টার্স সোমবার জানিয়েছে, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
টেলিভিশনের এক ভিডিও ফুটেজে দেখা যায়, টোকিও’র দক্ষিণ-পশ্চিমের শহরটিতে কাদাযুক্ত পানির প্রবল স্রোতের তোড়ে বেশ কিছু ভবন ভেসে যেতে এবং আরও অনেক ঘরবাড়ি ধ্বংস ও মাটির নিচে চাপা পড়তে।
জাপানের সরকারি টেলিভিশন এনএইচকে এক প্রতিবেদনে জানায়, অঞ্চলটিতে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা এই ঘটনায় এক জরুরি টাস্কফোর্স গঠন করেছেন।
দুর্যোগ স্থলের কাছে অবস্থিত মন্দিরের এক নেতা এনএইচকে’কে বলেন, ‘বিকট শব্দ শুনতে পাওয়ার পর আমি ভূমিধস দেখতে পাই। সেখানের লোকজনদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার কর্মীদের ডাকা হয়েছে। এ সময় আমি দৌড়ে উঁচু ভূমিতে উঠি। পরে ফিরে এসে দেখি, সেখানকার অনেক ঘরবাড়ি মাটিতে চাপা পড়েছে এবং মন্দিরের সামনে রাখা গাড়িগুলো পানিতে ভেসে গেছে।
অতামি’র এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এই ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। কিছু ঘরবাড়ি কাদাযুক্ত পানির স্রোতের তোড়ে ভেসে যায়।
টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে, ভূমিধসের কারণে অঞ্চলটির দুই হাজার আটশো’র বেশি ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























