আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০৯:৩১, ৬ জুলাই ২০২১
স্পিকারকে গালাগালি, বিজেপির ১২ বিধায়ক বরখাস্ত
ফাইল ছবি
চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে শুরু হয়েছে ভারতের মহারাষ্ট্র বিধানসভার বর্ষাকালীন অধিবেশন। সোমবার অধিবেশন শুরুর প্রথম দিন স্পিকার ভাস্কর যাদবকে গালাগালি করে বহিষ্কার করা হয়েছেন ১২ জন বিজেপি বিধায়ককে। এ বরখাস্তের মেয়াদ থাকবে এক বছর। তবে রাজ্যের বিরোধী দলীয় নেতা দেবেন্দ্র ফাড়নবিস দাবি করেছেন, এগুলো মিথ্যা অভিযোগ।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অধিবেশনে ওবিসি ইস্যুতে বিরোধী দল উত্তেজনা তৈরি করে। স্পিকার-ইন-চেয়ার (ভারপ্রাপ্ত) ভাস্কর যাদব তাদের কথা বলার মতো পর্যান্ত সময় দিচ্ছেন না বলে বিরোধীরা অভিযোগ করেন। অধিবেশন স্থগিত হওয়ার পর উত্তেজনার পারদ আরও চরমে ওঠে।
স্পিকারের অভিযোগ, বিরোধী দলের নেতারা তার কেবিনে গিয়ে তাকে অসংসদীয় ভাষায় গালাগালি করে। এসময় চন্দ্রকান্ত পাতিলসহ কয়েকজন সিনিয়র নেতাও উপস্থিত ছিলেন। কয়েকজন নেতা তাকে টানাহেঁচড়া করেন বলেও অভিযোগ করেন স্পিকার ভাস্কর যাদব।
স্পিকারের বিরুদ্ধেও বিধায়কদের হেনস্তা করার অভিযোগ তুলেছে বিজেপি। মহারাষ্ট্র্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফডণবীস বলেন, সব অভিযোগই মিথ্যা। গল্প বানাচ্ছে। বিজেপি-র কেউই তাঁকে হেনস্তা করেননি।
পরে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রীকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এক বছরের জন্য বরখাস্ত করা হয় বিজেপির ১২ জন বিধায়ককে। বরখাস্ত হওয়া নেতারা হলেন, সঞ্জয় কুতে, আশিষ শেলার, অভিমন্যু পাওয়ার, গিরিশ মহাজন, অতুল ভাটকালকার, পরাগ আলাভনি, হারিশ পিম্পাল, রাম সাতপুতে, বিজয় কুমার রাওয়াল, যোগেশ সাগর, নারায়ণ কুচে, কিরতিকুমার বাংদিয়া।
সাবেক স্পিকার নানা পাতোল পদত্যাগ করায় ভাস্কর যাদব ভারপ্রাপ্ত হিসেবে দায়ীত্ব পালন করছেন। কিন্তু বিজেপি চাচ্ছে নতুন নির্বাচন। একই সঙ্গে চাচ্ছে তাদের প্রার্থী স্পিকার হোক।
কিন্তু মহারাষ্ট্র সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে ক্ষমতাসীন বিকাশ আঘাদি। শিব সেনা, এনসিপি ২০১৯ সালে জোট সরকার গঠনের সময় ক্ষমতার বণ্টন হিসেবে স্পিকারের পদ দেওয়া হয়েছিল কংগ্রেসকে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























