আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:৩৮, ৬ জুলাই ২০২১
স্বাধীনতা দিবসের উৎসবের মধ্যেই যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ১৫০
যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছে। গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মোট ৭২ ঘণ্টায় যুক্তরাষ্ট্রজুড়ে এই গুলির ঘটনা ঘটেছে। গান ভায়োলেন্স আর্কাইভের সূত্র ধরে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
সংবাদমাধ্যমটি বলছে, এই সময়ে মোট ৪০০টি গুলির ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রে ৪ জুলাই স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসের ছুটির সময়ে এমন ঘটনা ঘটল।
নিউইয়র্কে বন্দুক সহিংসতা বাড়ছে। গত শুক্রবার থেকে রবিবার এই তিনদিনে সেখানে ২১টি গোলাগুলির ঘটনার শিকার হয়েছেন ২৬ জন। গত ৪ জুলাই নিউইয়র্কে ১২টি গুলির ঘটনা ঘটে। যার শিকার হয়েছেন ১৩ জন। নিউইয়র্কের পুলিশ বিভাগ বলছে, গত বছরের ওই দিনের তুলনায় এ বছর সহিংসতার পরিমাণ বেশি। গত বছর একই দিনে নিউইয়র্কে ৮টি গুলির ঘটনা ঘটে। যার শিকার হন ৮ জন।
শিকাগোতে ৮৩ জন মানুষ গুলিবিদ্ধ হয়েছে। যার মধ্যে মারা গেছেন ১৪ জন। এই ঘটনা ঘটেছে স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত সময়ের মধ্যে। গত রবিবার বিকাল ৫ বছর বয়সী এক কন্যাশিশু গুলিতে আহত হয়। সোমবার সকালে ৬ বছর বয়সী এক কন্যাশিশু গুলিবিদ্ধ হয়।
১৪ জন নিহত ব্যক্তির মধ্যে একজন ছিলেন ইলিনয় আর্মি ন্যাশনাল গার্ডের সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম ক্রিস কারভাজাল বলে প্রকাশ করা হয়েছে। কিন্তু কুক কাউন্টি মেডিকেল পরীক্ষক তার নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি।
শিকাগোর দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। যখন পুলিশ কয়েক হাজার মানুষের জমায়েতকে ছত্রভঙ্গ করছিল এবং ৬০ জনকে গ্রেপ্তার করেছিল তখন এক ব্যক্তি গুলি ছুঁড়ে।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























