আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৩, ৬ জুলাই ২০২১
আপডেট: ১৬:৪২, ৬ জুলাই ২০২১
আপডেট: ১৬:৪২, ৬ জুলাই ২০২১
ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় এলসা
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ধ্বংসযজ্ঞ চালিয়ে এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় এলসা। ধারণা করা হচ্ছে, মঙ্গলবারই ফ্লোরিডা অতিক্রম করতে পারে এটি।
এর আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ডোমিনিকান রিপাবলিক এবং সেন্ট লুসিয়ার উপর দিয়ে এই ঝড় বয়ে যায়। তাতে ওই দুই দেশে অন্তত তিনজনের মৃত্যু হয়।
বিশেষজ্ঞদের শঙ্কা, ফ্লোরিডার মিয়ামি উপকূলে ধসে পড়া ভবনের উদ্ধারকাজ এই ঘূর্ণিঝড়ের কারণে বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।
অবশ্য ফ্লোরিডার সরকারি কর্মকর্তারা বলছেন, মিয়ামির ওই ভবনের উদ্ধারকাজ স্থগিত করতে হবে না বলে তারা আশাবাদী।
আবহাওয়াবিদরা মনে করছেন, ঘূর্ণিঝড় এলসা ফ্লোরিডায় সরাসরি আঘাত না হেনে পশ্চিম দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেখানকার দক্ষিণ-পশ্চিম উপকূল ক্ষতিগ্রস্ত হতে পারে।
সূত্র: বিবিসি
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























