আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:৫৯, ৬ জুলাই ২০২১
ওড়িশায় রথযাত্রার ওপর সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা
রথযাত্রা
করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভারতের ওড়িশা জুড়ে রথযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দেন।
রায়ে প্রধান বিচারপতি বলেন, পুরী বাদে কোনও রথযাত্রা ওড়িশায় করা যাবে না এবছর। আশা করছি ভগবান আগামী বছর রথযাত্রা করার অনুমতি দেবেন। আমি প্রতি বছর নিজে পুরীতে যাই। তবে গত দেড় বছরে আমার সেখানে যাওয়া হয়নি। আমি বাড়িতেই পূজা করছি। বাড়িতেও প্রার্থনা করা যায়। রাজ্য সরকার রথযাত্রার অনুমতি না দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, এবছর ১২ জুলাই হওয়ার কথা রথযাত্রা। তবে নবীন পট্টনায়েক সরকার জানিয়ে দেয় যে, শুধু মাত্র পুরীর রথযাত্রা হবে এবছর। তাছাড়া রাজ্যের সব রথযাত্রা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এরপরই বিভিন্ন জায়গায় রথযাত্রা পালনের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছিল। তবে মহামারির কারণে সেই আবেদন খারিজ করে দেয় ভারতের শীর্ষ আদালত।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























