আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৮:০৯, ৭ জুলাই ২০২১
বন্দুক সহিংসতা রোধে নিউইয়র্কে ডিজাস্টার ইমার্জেন্সি ঘোষণা
ক্রমবর্ধমান বন্দুক সহিংসতা রোধে যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে ডিজাস্টার ইমার্জেন্সি অর্ডার ঘোষণা করল নিউইয়র্ক। রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো নির্বাহী আদেশে স্বাক্ষর করে বলেছেন, নিউইয়র্কে ৪ জুলাইয়ের ছুটিতে ৫১টি গোলাগুলির ঘটনা ঘটেছে।
বন্দুক সহিংসতা প্রতিরোধের এই কর্মসূচিতে ১৩৮.৭ মিলিয়ন ডলার ব্যয় হবে। যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক সহিংসতা বেড়ে যাওয়ার পর এই পদক্ষেপ সামনে এলো। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার থেকে রবিবার এই তিনদিনে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় মোট ১৫০ জন মারা গেছেন।
হত মার্চে এফবিআই ২০২০ সালের প্রাথমিক একটি পরিসংখ্যান তুলে ধরে। তাতে দেখা যায় পূর্বের বছরের তুলনায় দেশটিতে ২৫ শতাংশ খুন বেড়েছে। ২০২১ সালেও দেশটিতে খুনের ঘটনার গ্রাফ উর্ধ্বমুখী। হত্যার বেশিরভাগই বন্দুক-সম্পর্কিত।
মানুষ হত্যার সংখ্যা কমিয়ে আনতে গত জুনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজ স্ট্রাটেজি বা একটি কৌঁশল ঘোষণা করেন। যাতে আগ্নেয়াস্ত্র চোরাচালান হ্রাসের কথা উল্লেখ আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য তহবিল বাড়ানোর কথাও বলা হয়েছে এই স্ট্রাটেজিতে।
গভর্নর কুওমোর স্বাক্ষর করা ঘোষণায় বন্দুক সহিংসতাকে পাবলিক হেল ক্রাইসিস বা জনস্বাস্থ্য সংকট বলে উল্লেখ করা হয়েছে।
গভর্নর বলেছেন, ‘আপনি যদি সাম্প্রতিক সংখ্যার দিকে তাকান তাহলে দেখবেন বর্তমানে করোনাভাইরাসের চেয়ে এখন বন্দুক সহিংসতায় বেশি মানুষ মারা যাচ্ছে। করোনাভাইরাস নিয়ন্ত্রণের মতো জাতিকে আরেকবার নেতৃত্ব দিতে যাচ্ছে নিউইয়র্ক।’
এই ইমার্জেন্সি ডিক্লারেশন অনুযায়ী বন্দুক সহিংসতা প্রতিরোধের জন্য একটি অফিস তৈরি করা হবে। যার তদারকির দায়িত্বে থাকবে নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগ।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























