আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:৪৮, ৮ জুলাই ২০২১
আত্মসমর্পণ করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা
জ্যাকব জুমা
আত্মসমর্পণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। বুধবার মধ্যরাত পর্যন্ত তাকে গ্রেফতারের সময়সীমা দেয়া হলে তার মাত্র কয়েক মিনিট আগে তিনি নিজেই আত্মসমর্পণ করেন।
এর আগে গত ২৯ জুন জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেন আদালত। জুমা ২০০৯-২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় ছিলেন।
জুমার সাজার ঘটনা সাউথ আফ্রিকায় নজিরবিহীন নাটকের জন্ম দিয়েছে। কেননা দেশটিতে এর আগে কোনো প্রেসিডেন্টকে জেলে নেওয়া হয়নি।
জুমার বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তকারীদের তথ্যপ্রমাণ দিয়ে সহযোগিতা না করায় তাকে এ দণ্ড দেয়া হয়। এরপর তিনি আত্মসমর্পণে অস্বীকৃতি জানালে তাকে বুধবার মধ্যরাত পর্যন্ত গ্রেফতারের সময়সীমা বেঁধে দেন দেশটির সাংবিধানিক আদালত।
জুমার ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, জ্যাকব জুমা নিজেই আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। তার মেয়ে দুদু জুমা-সাম্বুদলা টুইটে বলেন, ‘বাবা কারাগারের পথে যাত্রা করেছেন। তিনি বেশ উজ্জীবিত রয়েছেন।’
জুমা এর আগে বলেছিলেন, ‘আমি জেলে যেতে প্রস্তুত। কিন্তু, এই বয়সে মহামারির এই সময়ে আমাকে জেলে পাঠানোর মানে হচ্ছে আমার মৃত্যুদণ্ড কার্যকর করা।’
তিনি আরও দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি অসত্য। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। এরপর নানান নাটকীয়তা শেষে ৭৯ বছর বয়সী জুমা নিজেই আত্মসমর্পণ করলেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























