ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ৮ জুলাই ২০২১
আপডেট: ১৫:৪৩, ৮ জুলাই ২০২১

গুগল-টুইটার-ফেসবুকের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

জনপ্রিয় তিন তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, টুইটার ও ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সাবেক প্রেসিডেন্টের এ মামলায় অভিযুক্ত হয়েছেন প্রতিষ্ঠান তিনটির প্রধান নির্বাহীরাও। নিউ জার্সির বেডমিনস্টারে নিজের গলফ রিসোর্টে স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প মামলাটিকে বাকস্বাধীনতা রক্ষায় দুর্দান্ত অগ্রগতি বলে আখ্যা দেন।

ট্রাম্পের দাবি, প্রতিষ্ঠানগুলোর সেন্সরশিপ নীতিমালার বলি হয়েছেন তিনি। ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে মামলাটি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠান ও ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিকদের বিরুদ্ধে তথ্য অপপ্রচারে সহযোগিতার অভিযোগ করেন ট্রাম্প।

তিনি বলেন, নিষেধাজ্ঞা, মুখ বন্ধ করে দেয়া, কালো তালিকাভুক্ত করা, স্থগিতাদেশ, অ্যাকাউন্ট মুছে দেয়া—এসবের শেষ দেখতে চাই আমরা।

ক্যাপিটাল হিলে দাঙ্গা বাঁধাতে সমর্থকদের উসকে দেয়ার অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করা হয়। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের পর সে সময় তার মেয়াদ শেষ ও ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় ছিল যুক্তরাষ্ট্র। যদিও পরাজয় শেষ পর্যন্ত স্বীকার করেননি তিনি।

ট্রাম্পের মামলায় সামাজিক মাধ্যমে তার অ্যাকাউন্টগুলোতে কথিত সেন্সরশিপ বন্ধে আদালতকে হস্তক্ষেপের অনুরোধ করা হয়। এ নিয়ে ট্রাম্প বলেন, একজন প্রেসিডেন্টকে তারা নিষিদ্ধ করতে পারলে যে কেউ এর বলি হতে পারে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়