ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ৮ জুলাই ২০২১
আপডেট: ১৫:৫৩, ৮ জুলাই ২০২১

হাইতির প্রেসিডেন্ট হত্যা: পুলিশের হাতে সন্দেহভাজন ৪ জন নিহত

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসিকে হত্যার ঘটনায় সন্দেহভাজন চার খুনিকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ। একই সঙ্গে সন্দেহভাজন আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

স্থানীয় সময় বুধবার সশস্ত্র একটি দল প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে হামলা চালায়। পরে তাকে গুলি করে হত্যা করে। হামলায় প্রেসিডেন্ট জোভেনেল মইসির স্ত্রীও আহত হয়েছেন। ৫৩ বছর বয়সী জোভেনেল মইসি ক্ষমতায় আসেন ২০১৭ সালে।

বুধবার দেশটির পুলিশপ্রধান বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রেসিডেন্টকে হত্যায় সম্পৃক্ত সন্দেহভাজন চারজনকে হত্যা করতে সক্ষম হয়। একই সঙ্গে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ প্রধান লিওন চার্লস বলেন, নিহত চারজন ভাড়াটে।  বুধবার রাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে এসব সন্দেহভাজন সন্ত্রাসীদের ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়।

তিনি আরও বলেন, প্রেসিডেন্টকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় আমরা তাদের ঘিরে ফেলি। এর পর থেকেই তাদের সঙ্গে বন্দুকযুদ্ধ চলছিল।

রাজধানী পোর্ট অব প্রিন্সে সন্দেহভাজনদের বড় একটি দল এখনও ঘুরে বেড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ প্রধান লিওন চার্লস বলেন, এদের আটক করা হবে অথবা হত্যা করা হবে।

প্রেসিডেন্টের বাসভবনে তাকে কয়েক দফা গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় ফার্স্ট লেডি মার্টিন মইসিকে ফ্লোরিডায় নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কজনক। তবে চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন যে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

উত্তর আমেরিকার একটি দরিদ্রতম দেশ হাইতি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিতে পরিবর্তনের ঘোষণা দেন জোভেনেল মোইসি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘বিদেশি গ্রুপের’ সহায়তায় একটি কমান্ডো গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়