আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫, ৯ জুলাই ২০২১
আপডেট: ১০:৪৩, ৯ জুলাই ২০২১
আপডেট: ১০:৪৩, ৯ জুলাই ২০২১
বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৬৩ লাখেরও বেশি
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪০ লাখ ২৫ হাজার।
নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৩ হাজারের বেশি। মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১৮ কোটি ৬৩ লাখ।
দৈনিক প্রাণহানি আর সংক্রমণের শীর্ষে এখনও ব্রাজিল। বৃহস্পতিবার ১ হাজার ৭৩৩ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। ৫৩ হাজার ৭শ’য়ের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে।
এদিন পরের অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। ২৪ ঘণ্টায় ৮৫২ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। রাশিয়ায় একদিনে প্রাণহানি ৭৩৪ জনের। ৫৭৭ জন মৃত্যু রেকর্ড করেছে কলম্বিয়া। আর্জেন্টিনায় প্রাণহানি দাড়িয়েছে ৪৬৫ জনে।
বৃহস্পতিবার ভারতে বেশ খানিকটা কমেছে কোভিডে মৃত্যুর সংখ্যা। এদিন ৪৭০ জনের প্রাণ গেছে দেশটিতে। দক্ষিণ আফ্রিকায় ৪৬০ জনের মৃত্যু হয়েছে।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়
























