ঢাকা, বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২১ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪০, ১০ জুলাই ২০২১
আপডেট: ১৭:৪৪, ১০ জুলাই ২০২১

পাকিস্তানে করোনার চতুর্থ ঢেউয়ের শঙ্কা

পাকিস্তানে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। সেখানে দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এমন সময়ে দেশটিতে করোনার চতুর্থ ঢেউ শুরু হতে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির পরিকল্পনামন্ত্রী আসাদ ওমর।

শুক্রবার এক টুইটে তিনি বলেন, ‘দু’সপ্তাহ আগে আমি টুইট করেছিলাম যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলসমূহ পাকিস্তানে করোনার চতুর্থ ঢেউ আগমণের সংকেত দিচ্ছে। এখন দেখা যাচ্ছে, সেই সংকেত ভুল ছিল না। দেশে করোনার চতুর্থ ঢেউয়ের সব লক্ষণ দেখা যাচ্ছে।

পরিকল্পনামন্ত্রী আসাদ ওমর করোনা প্রতিরোধে গঠিত পাকিস্তানের সরকারি কমিটি এনসিওসি (ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার)-এর প্রধান। 

পাকিস্তানে গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত ও মৃত্যুর উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বুধবার দেশটিতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৬২৬ এবং মৃতের সংখ্যা ছিল ২৪। বৃহস্পতিবার দেশটিতে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪৩ জন এবং মারা গেছেন ২৭ জন।

পাকিস্তানের সম্ভাব্য এই চতুর্থ ঢেউয়ের জন্য জনগণের করোনা বিধিনিষেধ মেনে চলতে উদাসীনতা ও ডেল্টাসহ করোনার একাধিক পরিবর্তিত ধরনকে দায়ী করেছেন আসাদ ওমর। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়