নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:৪৪, ১৩ জুলাই ২০২১
করোনায় বিশ্বজুড়ে মৃত্যু ছাড়িয়েছে ৪০ লাখ
মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ। ভাইরাসটির নতুন ধরন ডেল্টা ভ্যারিয়েন্ট মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪০ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৮০ লাখেরও বেশি মানুষ।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৪০৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ১৯৩ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪০ লাখ ৫৫ হাজার ৪৭৯ জনের। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৯৪৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ১৯ লাখ ৮৫ হাজার ৭৩৮ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ৪০৪ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২৩ হাজার ২৯ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৯০ লাখ ৪ হাজার ৭৩৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৯ হাজার ৩৩৮ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৯১ লাখ ৬ হাজার ৯৭১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৩১১ জনের।
বাংলাদেশে সোমবারের (১২ জুলাই) আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৭৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্ত। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২২০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬৩৯ জন।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























