ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৬, ১৪ জুলাই ২০২১
আপডেট: ০০:২৩, ১৫ জুলাই ২০২১

পদত্যাগ করলেন ইউনিসেফের প্রধান হেনরিয়েটা ফরে

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফরে পদত্যাগ করেছেন। বুধবার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

জাতিসংঘের মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেছেন, মিস ফোরের পদত্যাগের কারণ সম্পর্কে পুরোপুরি অবহিত অ্যান্তোনিও গুতেরেস। তা হলো, মিস হেনরিয়েটা ফোরে তার পরিবারের প্রতি নিজেকে এখন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিবাহিত এবং আছে চারটি সন্তান। তিনি যুক্তরাষ্ট্রের একজন জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নির্বাহী।

একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের এজেন্সি অর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের প্রথম নারী প্রধান হিসেবে দায়িত্ব নেন। এরপর ২০১৮ সালের ১লা জানুয়ারি তিনি ইউনিসেফের দায়িত্ব নেন। বিশ্বজুড়ে শিশু ও যুব শ্রেণি যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে তার ব্যতিক্রমী সমাধান ও তাদের জীবনমানের উন্নতির জন্য অসাধারণ কাজ করেছেন বলে মিস ফোরেকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এ ছাড়া কোভিড-১৯ মোকাবিলায় বিশ্বজুড়ে ইউনিসেফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন ফারহান হক। একই সঙ্গে শিক্ষার সঙ্গে কাজ করছে ইউনিসেফ।

ফারহান হক আরো বলেন, মিস ফোরের নেতৃত্বের ফলে ইউনিসেফ এখন সাধারণ মানুষ এবং বেসরকারি খাতের অংশীদার হয়ে উঠেছে। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রতি জোরালো দৃষ্টি দিয়েছে এ সংস্থা। তিনি শক্তিশালীভাবে সবার অংশগ্রহণ ও সাংগঠনিক সংস্কৃতির মাধ্যমে জাতিসংঘ ব্যবস্থাকে দৃঢ়তার সঙ্গে গড়ে তুলতে অবদান রেখেছেন।

এর আগে মিস হেনরিয়েটা ফোরে বেশ কিছু কোম্পানি পরিচালনা করেছেন। তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইউএস মিন্ট-এর পরিচালক ছিলেন। ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ছিলেন ব্যবস্থাপনা বিষয়ক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়ে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি ইউএসএইডের প্রশাসক ছিলেন।

ফারহান হক বলেছেন, একজন উত্তরসূচি না আসা পর্যন্ত ইউনিসেফের দায়িত্ব পালন করে যাবেন হেনরিয়েটা ফোরে। জাতিসংঘের নির্বাহী পরিষদের সঙ্গে আলোচনা করে ইউনিসেফের নির্বাহী পরিচালক নিয়োগ করে থাকেন মহাসচিব। ইউনিসেফে সবচেয়ে বড় অর্থদাতা যুক্তরাষ্ট্র। তাই প্রচলিত রীতি অনুযায়ী এই পদটি একজন মার্কিনীই পেয়ে থাকেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়