আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:৩৬, ১৫ জুলাই ২০২১
বিশ্বজুড়ে করোনায় একদিনে আরও সাড়ে ৮ হাজার মৃত্যু
ফাইল ছবি
করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪০ লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে। করোনায় মৃত্যু ও শনাক্তের হিসাব রাখা পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৭০৩ জনের।
এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৩ হাজার ৩৯৫ জনের। করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৮০৬ জন।
আগের দিন বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছিল ৮ হাজার ১০৩ জনের। ওই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৫ লাখ ৮ হাজার ১১৫ জনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছিল ৪ লাখ ৭ হাজার ৯০০ জন।
ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য বলছে, এ নিয়ে বিশ্বে মোট করোনা শনাক্ত হলো ১৮ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৩৭৪ জনের। করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০ লাখ ৭৪ হাজার ৮৩ জনের এবং করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ২৭ লাখ ৭৬ হাজার ৮২৩ জনে।
করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। একই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ৫৮০ জনের এবং ব্রাজিলে ১ হাজার ৫৭৪ জনের।
ওয়ার্ল্ডোমিটারের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে।
সারাদেশে বুধবারের (১৪ জুলাই) আপডেট অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৫২ জনে। একই সময়ে শনাক্ত করা হয়েছে ১২ হাজার ৩৮৩ জন করোনা রোগীকে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনে।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























