আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৮:৩৯, ১৬ জুলাই ২০২১
নয় মাস পর পর্যটকদের জন্য খুলল আইফেল টাওয়ার
আইফেল টাওয়ার
করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্বের দর্শনীয় স্থাপনা আইফেল টাওয়ার।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার (১৬ জুলাই) থেকে এটি খুলে দেয়া হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এত লম্বা সময় ধরে বন্ধ ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত জনপ্রিয় এই স্থাপনা।
আইফেল টাওয়ার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলেও সতর্কতা হিসেবে মেনে চলতে হবে সামাজিক দূরত্বের বিধি। সেখানে দিনে দর্শনার্থীর সংখ্যা ১৩ হাজারে সীমিত রাখা হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে এই সংখ্যা প্রায় অর্ধেক কম।
আগামী বুধবার থেকে আইফেল টাওয়ার পরিদর্শন করতে হলে দর্শনার্থীদের করোনার টিকা গ্রহণের সনদ বা নমুনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। সম্প্রতি ফ্রান্স সরকারের জারি করা বিধি অনুযায়ী এমনটা করা হবে।
আইফেল টাওয়ার পরিচালনাকারী কোম্পানির প্রধান জ্যাঁ ফ্রান্সিস মার্টিনস বলেন, ‘অবশ্যই এই অতিরিক্ত কাজ আইফেল টাওয়ার পরিচালনার বিষয়টিকে জটিল করে তুলবে। তবে তা সামলে নেওয়া যাবে।’
৯ মাস বন্ধের পর আইফেল টাওয়ার যে দর্শনার্থীদের জন্য প্রস্তুত, সেই ঘোষণা দেওয়ার আগে পরিচালনার কাজে নিয়োজিত কর্মীরা নিরাপত্তাসংক্রান্ত চূড়ান্ত ধাপের পরীক্ষা-নিরীক্ষা করেন।
জ্যাঁ ফ্রান্সিস মার্টিনস বলেন, অগ্রিম টিকিটগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, যুক্তরাজ্য থেকে কেউ তা কাটেনি বললেই চলে। এখানে আমেরিকান আছে মাত্র ১৫ শতাংশ। আর এশিয়ার রয়েছে হাতে গোনা কয়েকজন।
নতুন পরিস্থিতিতে আইফেল টাওয়ার পরিদর্শনকারীদের অর্ধেকই ফ্রান্সের নাগরিক হবে বলে ধারণা করা হচ্ছে। আর সাধারণ সময়ের তুলনায় এখন ইতালি ও স্পেনের পর্যটকদের সংখ্যা বেশি থাকতে পারে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























