আন্তর্জাতিক ডেস্ক
বুলগেরিয়ায় পর্যটকবাহী বাস দুর্ঘটনা, নিহত ৪৫
বুলগেরিয়ায় পর্যটকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোরের দিকে বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বুলগেরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অগ্নি নিরাপত্তা দফতরের প্রধান নিকোলাই নিকোলভ দেশটির বেসরকারি টিভি চ্যানেল বিটিভিকে জানিয়েছেন, বাসে আগুন লেগে নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া আগুনে দগ্ধ আরও ৭ যাত্রীকে দ্রুত উদ্ধার করে রাজধানী সোফিয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: সুস্থ থাকতে প্রতিবছরই নিতে হবে করোনা টিকা
তিনি জানান, ‘দুর্ঘটনায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। বাসে আগুন ধরে যাওয়ার পর এটি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খায় অথবা কোনো কিছুর সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।’
নিকোলাই নিকোলভ আরও জানান, স্থানীয় সময় রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন: মার্চের মধ্যেই করোনায় ইউরোপে মারা যেতে পারেন ৫ লাখ মানুষ
রয়টার্স বলছে, দুর্ঘটনাকবলিত এই বাসটির নাম্বার প্লেট আরেক বলকান দেশ উত্তর মেসিডোনিয়ার।
অন্যদিকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অবস্থিত উত্তর মেসিডোনিয়ার দূতাবাসের এক কর্মকর্তা বিটিভিকে জানিয়েছেন, বাসে আগুন লেগে নিহতদের বেশিরভাগই বলকান এই রাষ্ট্রটির।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত

























