নিজস্ব প্রতিবেদক
মারা গেছেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ
পৃথিবীর সবচেয়ে প্রবীণ মানুষ হিসেবে মনে করা হতো তাকে। সেই ফ্রান্সিসকা সুসানো মারা গেছেন। বয়স হয়েছিল ১২৪ বছর। দাবি করা হচ্ছে, তার মৃত্যুর মধ্য দিয়ে একুশ শতকে জন্ম নেওয়া আর কেউ বেঁচে নেই।
ফিলিপিনসের কাবানকালানের বাসিন্দা ফ্রান্সিসকা সুসানো। স্থানীয় প্রশাসনের দাবি, তিনি দুনিয়ার সবচেয়ে বয়স্ক মানুষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সেপ্টেম্বরেই তার জন্মনথি পরখ করা শুরু করেছিল। কিন্তু তা শেষ হওয়ার আগেই চলে গেলেন লোলা।
১৮৯৭ সালের ১১ সেপ্টেম্বর জন্ম লোলার। তার এক বছর পরেই ফিলিপিনসকে আমেরিকার কাছে বিক্রি করে দেয় স্পেন। লোলার জন্মের বছরেই প্রথম আইসক্রিম স্কুপ আবিষ্কার হয় পৃথিবীতে। লোলা নিজেই জানিয়েছিলেন, তার দীর্ঘায়ুর রহস্য। বলেছিলেন, বেশি সবজি, অল্প মাংস আর শূকরের মাংস না খাওয়ার জন্য নাকি এত বছর বেঁচে আছেন। পাশাপাশি জানান, মদ না খাওয়াও দীর্ঘায়ুর অন্যতম কারণ।
এর আগে ১২৪ বছর কেউ বাঁচেনি পৃথিবীতে। ১৯৯৭ সালে ১২২ বছরে মারা গিয়েছেন জিন কালমেট। দীর্ঘায়ুর রেকর্ড এতদিন ছিল তার দখলে।
আইনিউজ/এসডি
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
মৌলভীবাজারের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত

























