আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০০:০০, ২ মার্চ ২০২২
কিয়েভে হামলার জন্য প্রস্তুত রুশ সৈন্যরা, সতর্ক করা হলো বাসিন্দাদের
ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য প্রস্তুত রুশ সৈন্যরা। এ কারণে দ্রুত ওইসব এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে এক বিবৃতিতে রুশ কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্র ও প্রধান সাই-অপ সেন্টার টার্গেট করে হামলা চালানো হবে। এসব স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদীদের উসকানিতে তৎপর ইউক্রেনের নাগরিকসহ কিয়েভের অন্য বাসিন্দা, যারা এসব স্থাপনার কাছে বসবাস করছেন, তাদের ওই এলাকা থেকে সরে যেতে অনুরোধ করা হচ্ছে। রুশ কর্মকর্তারা বলছেন, রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা বন্ধের লক্ষ্যে এ হামলা চালানো হবে।
আরও পড়ুন- ‘লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে অভিযান চলবে’
এর আগে স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, রাশিয়ার একটি বিশাল সামরিক বহর কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। বহরটি প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ। স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজি ওই ছবি প্রকাশ করেছে।
ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ইউক্রেন সীমান্ত থেকে ২০ মাইলের কম দূরত্বে অবস্থান করছেন রুশ সেনারা। বহরটিতে কয়েকশ সামরিক যান রয়েছে এবং তারা ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে ইভানকিভ শহরের কাছাকাছি আছে বলে জানিয়েছে ম্যাক্সার।
আরও পড়ুন- খারকিভে রাশিয়ার বোমাবর্ষণ যুদ্ধাপরাধ : জেলেনস্কি
এদিকে, জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে গত এক সপ্তাহে সাড়ে ছয় লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশুগুলোতে আশ্রয় নিয়েছে। ইউএনএইচসিআরের মুখপাত্র শাবিয়া মান্টু বলেছেন, পোল্যান্ডে প্রবেশের জন্য ৬০ ঘণ্টা পর্যন্ত লোকজনকে অপেক্ষা করতে হচ্ছে বলে খবর পাওয়া গেছে। রোমানিয়ান সীমান্তেও ২০ কিলোমিটার পর্যন্ত লাইন রয়েছে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত

























