শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কমলগঞ্জে অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭মে) দুপুর ১টায় পৌর মেয়রের বাসভবনের সামনে ২ শতাধিক অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১৮:১৯ ১৭ মে, ২০২২
কমলগঞ্জে ট্রেনে কাটা পরে অজ্ঞাত এক নারীর মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে আলীনগর ইউনিয়নের কালীপুর এলাকায় ট্রেনে কাটা পরে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। জানা যায়, মঙ্গলবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামি আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসে কাটা পরে অজ্ঞাত এই নারীর মৃত্যু হয়।
১৮:১৩ ১৭ মে, ২০২২
কমলগঞ্জে ১০ দিনের ব্যবধানে ১৩টি গরু চুরি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১০ দিনের ব্যবধানে পৃথক পৃথক দু’টি বাড়ি থেকে ১৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরু গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা দাবি করেছেন। গত ১৫ মে (রোববার) কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের পাশাপাশি দু’টি বাড়ি থেকে একই রাতে ৬টি গরু এবং গত শুক্রবার (৬ মে) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বালিগাঁও গ্রাম এবং পতনঊষার ইউনিয়নের দরগাহপুর গ্রামের বখসের বাড়ী থেকে একই রাতে ৭টি গরু চুরি হয়।
১৯:১২ ১৬ মে, ২০২২
শমসেরগঞ্জে ৬০৫০ লিটার সয়াবিন তেল জব্দ, ৩ দোকান সিলগালা
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শমসেরগঞ্জ বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাবের অভিযানে আগের দামে কেনা অবৈধভাবে মজুদ করা ৬০৫০ লিটার সোয়াবিন তেল জব্দ করা হয়েছে।
১৫:২৯ ১৬ মে, ২০২২
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার জেলা শাখা’র আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ মে) মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ভোজ্যতেলসহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, দেশব্যাপি বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯:৩৪ ১৪ মে, ২০২২
গাছ পড়ে চা শ্রমিক নিহত, আহত ১১
চা-বাগানের পাতা তুলতে গাড়িতে করে যাচ্ছিলেন চা-শ্রমিকরা। পথে গাছ ভেঙ্গে পড়ে একজন চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১১ জন। আহতদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজনগর উপজেলার মাথিউড়া চা-বাগানের ২ নং ডিভিশনের ৮২ নং সেকশনে যাওয়ার সময় কুলাউড়া-মৌলভীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৬:৫৮ ১৪ মে, ২০২২
মুন্সিবাজারে ৯১৬৮ লিটার সয়াবিন তেল জব্দ, ১ লাখ টাকা জরিমানা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে মেসার্স সালাউদ্দিন স্টোরে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাবের অভিযান চলছে। আগের দামে কেনা অবৈধভাবে মজুদ করা ৯ হাজার ১৬৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
১৪:১৮ ১৪ মে, ২০২২
মৌলভীবাজার মার্শাল আর্ট এসোসিয়েশনের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মৌলভীবাজার মার্শাল আর্ট এসোসিয়েশনের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে) শহরের পৌর জনমিলনায়তন কেন্দ্রে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রুকনুজ্জামান রনি এবং কারাতেকাদের প্রশিক্ষক মো. মিনার হোসেন।
২৩:০২ ১৩ মে, ২০২২
কুলাউড়ায় পুলিশের এসআইয়ের বাড়ি থেকে গরু চুরি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়েছে। মঙ্গলবার (১০ মে) দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২১:১৫ ১৩ মে, ২০২২
শেরপুর বাজারের অধিকাংশ রাস্তায় রাস্তায় হাঁটুসমান পানি
একটু বৃষ্টি হলেই মৌলভীবাজারের শেরপুর বাজারের অধিকাংশ রাস্তায় রাস্তায় হাঁটুসমান পানি জমে যাচ্ছে। কোথাও কোথাও জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে দিনের পর দিন। এতে চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শেরপুরবাসী। পানিতে ডুবে থাকা সড়কের গর্তে পড়ে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় ও যথাযথ স্থানে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করছেন স্থানীয় সচেতনমহল। অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র প্রকট আকার ধারণ করলেও পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থায় স্থানীয় প্রশাসন তথাপি কারোর নজর নেই শেরপুরবাসীর দূর্ভোগ লাঘব করতে।
২২:০০ ১২ মে, ২০২২
বড়লেখায় তেলের ডিলারকে জরিমানা ও দোকান সিলগালা
মৌলভীবাজারের বড়লেখায় এক তেলের ডিলারসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি তেলের ডিলারের ব্যবসাপ্রতিষ্ঠান সিলগালা করা হয়। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে বড়লেখা পৌরশহরে হাজীগঞ্জ বাজারে এই অভিযান পরিচালিত হয়েছে।
২০:২৪ ১২ মে, ২০২২
রাজনগরে জাতীয় পার্টির আহ্বায়কের পদত্যাগ
মৌলভীবাজারের রাজনগরে জাতীয় পার্টির উপজেলা আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুর রকিব পদত্যাগ করেছেন। তিনি রাজনগর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।
১৫:৫১ ১২ মে, ২০২২
মৌলভীবাজারে ১৮ রোহিঙ্গা আটক
ভারত থেকে কক্সবাজার যাওয়ার পথে মৌলভীবাজারে ১৮ জন রোহিঙ্গা নাগরিকআটক হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সহযোগিতায় তাদের আটক করে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। আটককৃতদের মধ্যে নারী ও পুরুষ রয়েছে। তবে এদের অধিকাংশই শিশু।
১৪:১৪ ১২ মে, ২০২২
রাজনগরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের, আহত ২
১৮:২৬ ১১ মে, ২০২২
মৌলভীবাজারে গাঁজার আসর থেকে ৬ মাদকসেবী আটক
ছয় মাদকসেবীকে হাতেনাতে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন মৌলভীবাজারের ইউএনও।
১৭:৩৯ ১১ মে, ২০২২
শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তার অশ্রুসিক্ত বিদায়
বৃষ্টি ভেজা অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। আজ মঙ্গলবার( ১০ মে)সকালে উপজেলা পরিষদ ত্যাগকালে ইউএনও নজরুলকে বিদায় জানাতে আসেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় তিনিও কাদঁলেন, অন্যদেরও কাদাঁলেন।
২৩:৫৮ ১০ মে, ২০২২
পানি পানের কথা বলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
মৌলভীবাজারের এক গৃহবধুকে পানি পানের কথা বলে ঘরে প্রবেশ করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে। তবে অভিযুক্ত সেলিম মিয়া এখনও গ্রেপ্তার হয়নি।
২৩:৫১ ১০ মে, ২০২২
এম সাইফুর রহমানের কবর জিয়ারতে সিলেট বিএনপির নেতৃবৃন্দ
প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সভাপতি এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেছেন নব নির্বাচিত সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
২৩:৪১ ১০ মে, ২০২২
জরূরী বৈঠকে শ্রীমঙ্গল ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
আজ মঙ্গলবার (১০ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগ, মৌলভীবাজার জেলা শাখার এক জরুরী বৈঠকে জেলার অন্তর্গত শ্রীমঙ্গল উপজেলা ও শহরের ছাত্রলীগের সকল কার্যকর কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
১৯:২৪ ১০ মে, ২০২২
তেলের অনিয়ম বন্ধে কাজ করছে ভোক্তা অধিকার অধিদপ্তর
ভোজ্য তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৮:২৪ ১০ মে, ২০২২
বড়লেখায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসসহ চালক আটক
মৌলভীবাজারের বড়লেখায় শ্যামলী বাসের ধাক্কায় ফখরুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (০৯ মে) সন্ধ্যা ৭টায় বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের কাঠালতলী ব্রিকফিল্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
১৪:১৭ ১০ মে, ২০২২
উদ্বোধন হচ্ছে পানসী রেস্টুরেন্টের নতুন শাখা
আগামী ১০ মে (মঙ্গলবার) সিলেট-ঢাকা মহাসড়ক দয়ামীর -এ পানসী রেস্টুরেন্টের নতুন শাখার উদ্বোধন করা হবে।
২৩:২৬ ০৯ মে, ২০২২
বাস চাপায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় চালক গ্রেফতার
ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলাধীন শেরপুরে বাস চাপায় এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় বাসের চালক মো. রহিম উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল রবিবার (০৮ মে) ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঐ বাস চালককে গ্রেফতার করেন।
১৮:০৫ ০৯ মে, ২০২২
ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে বাসদের বিক্ষোভ
ভোজ্য তেলের গনবিরোধী মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা এবং সকল নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি বন্ধ করে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে দাম নির্ধারণ করা, মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেয়া সহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বাসদ মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ কর্মসূচি শহরের চৌমুহনায় দূপুর ১ঃ৩০টায় অনুষ্ঠিত হয়।
১৬:৪৮ ০৯ মে, ২০২২
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
- কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক, খুশি অভিভাবকরা
- সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ
- গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের কাত্যায়ানী পূজা
- জেলার আলোকিত মানুষদের খোঁজখবর
গবেষক আহমদ সিরাজের বিদ্যালয় পরিদর্শনে শিক্ষাবিদ অধ্যক্ষ সাইয়্যিদ মুজিব





































