ঢাকা, রোববার ১৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১ ১৪৩৩


বড়লেখায় ১৬ পরিবারকে জমির সনদ ও ঘরের চাবি হস্তান্তর

বড়লেখায় ১৬ পরিবারকে জমির সনদ ও ঘরের চাবি হস্তান্তর

মৌলভীবাজারের বড়লেখায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ১৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের পাকাঘর দেয়া হয়েছে। ভূমিসেবা সপ্তাহে রোববার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এসব পরিবারগুলোকে জমির সনদ ও ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়েছে।

২০:৩৪ ২২ মে, ২০২২

মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

চা শ্রমিকদের মুল্লুক চল বা দেশে চল আন্দোলনের ১০১ বছর উপলক্ষে এবং ন্যুনতম দৈনিক মজুরী ৫০০টাকা, ভুমি অধিকারসহ তাদের ১০ দফা দাবিতে মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে রোববার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্র্রে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে লাল পতাকার মিছিল বের হয় পর্যটন জেলা শহরে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

২০:২৪ ২২ মে, ২০২২

মৌলভীবাজারে ভূমি সপ্তাহ ২০২২ এর উদ্বোধন

মৌলভীবাজারে ভূমি সপ্তাহ ২০২২ এর উদ্বোধন

‘ভূমি অফিসে না এসেই ভূমি সেবা গ্রহণ করুন’ এই প্রতিপাদ্য নিয়ে স্থানীয়ভাবে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান রোববার ভূমি সপ্তাহ ২০২২ এর উদ্বোধন করেন। এসময় তিনি ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ভূমি সেবা বুথ পরিদর্শন করেন।

২০:২০ ২২ মে, ২০২২

মৌলভীবাজারে নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত

মৌলভীবাজারে নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত

মৌলভীবাজারে ক্রমেই বাড়ছে নদনদীর পানি। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে মনু, কুশিয়ারা ও ধলাই নদীর পানি বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

১৪:২৮ ২২ মে, ২০২২

শ্রীমঙ্গলে সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে শিশুদের মাঝে খাবার বিতরণ

শ্রীমঙ্গলে সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে শিশুদের মাঝে খাবার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রনধীর কুমার দেবের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। 

২৩:২৬ ২১ মে, ২০২২

মৌলভীবাজার উদীচী’র নতুন সভাপতি ডাডলী ও সাধারণ সম্পাদক রামেন্দ্র

মৌলভীবাজার উদীচী’র নতুন সভাপতি ডাডলী ও সাধারণ সম্পাদক রামেন্দ্র

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের ষোড়শ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ডাডলী ডরিক প্রেন্টিস সভাপতি ও রামেন্দ্র দাস-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন করা হয়। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।

২৩:০৬ ২১ মে, ২০২২

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫ মেয়ে শিক্ষার্থী পেল বাইসাইকেল

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫ মেয়ে শিক্ষার্থী পেল বাইসাইকেল

সপ্তম শ্রেণির ছাত্রী নওমী কর লেখাপড়া করে রাজনগরের মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ে। উদনা চা-বাগান থেকে ৪/৫ কিলোমিটার দূরে বিদ্যালয়ে যেতে হয় তাকে। তার শ্রমিক বাবা রামজনম কর জানান, কখনো সিএনজি অটোরিক্সায় আবার কখনো গাড়ি না পাওয়া গেলে নওমীকে বাধ্য হয়ে পায়ে হেঁটে আসা-যাওয়া করতে হয় বিদ্যালয়ে। দেরিতে বাড়ি ফেরায় মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় থাকেন নওমীর চা শ্রমিক বাবা-মা। নিজেদের সামর্থ্য নেই মেয়েকে একটি বাইসাইকেল কিনে দেয়ার।

১৩:৩১ ২১ মে, ২০২২

জুড়ীতে এসিল্যান্ড হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

জুড়ীতে এসিল্যান্ড হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রামের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের অনুষ্ঠান ভেঙ্গে দিয়েছেন উপজেলা ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।

১৩:২৩ ২১ মে, ২০২২

রাজনগরে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত, আহত ৮

রাজনগরে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত, আহত ৮

মৌলভীবাজারের রাজনগরে আসামী ধরে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সমীরণ দাস (৪০) নামে রাজনগর থানার এসআই নিহত হয়েছেন। এঘটনায় পুলিশ সহ ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সমীরণের বাড়ি হবিগঞ্জ জেলায়। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ময়নার দোকান এলাকায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

১৩:১৫ ২১ মে, ২০২২

মৌলভীবাজারে যুবলীগের সভাপতি-সম্পাদক হতে ২০ নেতার সিভি জমা

মৌলভীবাজারে যুবলীগের সভাপতি-সম্পাদক হতে ২০ নেতার সিভি জমা

মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার জন্য ২০ জন আগ্রহী জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। বৃহষ্পতিবার (১৯ মে) বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রধান কার্যালয়ের দপ্তর শাখায় মৌলভীবাজার জেলা যুবলীগের ২০ নেতা তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সভাপতি পদে নয় জন এবং সাধারণ সম্পাদক পদে ১১ জন তাদের সিভি জমা দেন।

২১:০৪ ২০ মে, ২০২২

মৌলভীবাজারে নতুন ভোটার নিবন্ধন ও ভোটার এলাকা স্থানান্তর শুরু

মৌলভীবাজারে নতুন ভোটার নিবন্ধন ও ভোটার এলাকা স্থানান্তর শুরু

মৌলভীবাজার সদর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। আজ শুক্রবার (২০ মে) সকালে শহরতলীর গুজারাই গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ। এ সময় জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার ফরহাদ হোসেন, চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

১৯:৩০ ২০ মে, ২০২২

রাজনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন ফতেপুর ইউনিয়ন

রাজনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন ফতেপুর ইউনিয়ন

মৌলভীবাজারের রাজনগরে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ফতেপুর ইউনিয়ন। ফাইনালে টাব্রেকারে ৩-২ গোলে তারা উত্তরভাগ ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে। শুক্রবার (২০ মে) বিকেলে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা দুইদলের মাঝে পুরষ্কার বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

১৯:১০ ২০ মে, ২০২২

সীমান্ত অপরাধ রুখতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ তৎপরতা 

সীমান্ত অপরাধ রুখতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ তৎপরতা 

সীমান্ত ঘেঁষা জেলা মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধকল্পে জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে জেলার কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বাজারে সীমান্ত অপরাধ অস্ত্র, মাদক চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ টেকাতে কুলাউড়া থানার উদ্যোগে বিশেষ বিট পুলিশিংয়ের আয়োজন করা হয়। 

২১:০৩ ১৯ মে, ২০২২

আজ চা-শ্রমিক দিবস : শতবর্ষেও স্বীকৃতি পায়নি শ্রমিকরা

আজ চা-শ্রমিক দিবস : শতবর্ষেও স্বীকৃতি পায়নি শ্রমিকরা

আজ ২০ মে ঐতিহাসিক চা শ্রমিক দিবস। ১৯২১ সালের এই দিনে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্ত হতে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা-শ্রমিক নিজ জন্মস্থানে ফেরার চেষ্টা চালায়। এ সময় চাঁদপুরের মেঘনাঘাটে গুলি চালিয়ে নির্বিচারে চা শ্রমিকদের হত্যা করা হয়। এরপর থেকে এই দিনটি ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে পালন করে আসছেন চা-শ্রমিকরা।

১৯:২৯ ১৯ মে, ২০২২

কমলগঞ্জে ১৬ লিটার চোলাই মদসহ আটক ২

কমলগঞ্জে ১৬ লিটার চোলাই মদসহ আটক ২

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৬ লিটার চোলাই ও ৬৫ লিটার মদ তৈরীর ওয়াশসহ সাধন বাগতী (৪০) ও খোকন বাগতী (২৮) নামে ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) বিকাল সোয়া ৫টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমশেরনগর চা বাগানের বড় লাইনে ঠাকুর টিলা থেকে তাদের আটক করা হয়।

১৯:১৫ ১৯ মে, ২০২২

এক বছরেও সম্পন্ন হয়নি পুনঃসংস্কার, যানবাহন চলাচলে চরম দুর্ভোগ
শমশেরনগর-ব্রাহ্মণবাজার সড়ক

এক বছরেও সম্পন্ন হয়নি পুনঃসংস্কার, যানবাহন চলাচলে চরম দুর্ভোগ

সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজারের শমশেরনগর-ব্রাহ্মণবাজার সড়ক। সড়কের বিভিন্ন স্থানে পুনঃসংস্কার কাজের জন্য গত বছরের মাঝামাঝি সময়ে রাস্তার কার্পেটিং তুলে রাখা হয়। ফলে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমান বাহিনী ইউনিটের সন্নিকটে রেলগেট এলাকায় প্রায় দু’হাজার গজ রাস্তা দেবে যাচ্ছে। বৃষ্টিপাতের কারণে কাঁদা জমে গাড়ি আটকে পড়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই স্থানে প্রতিনিয়ত যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হচ্ছে।

১৪:৪৯ ১৯ মে, ২০২২

রাজনগরে ৪২ জন পেলেন চিকিৎসা সহায়তার ২১ লাখ টাকার চেক

রাজনগরে ৪২ জন পেলেন চিকিৎসা সহায়তার ২১ লাখ টাকার চেক

অসহায়, অসচ্ছলতার কারণে দূরারোগ্যে ব্যাধি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্তদের বেশিরভাগ মানুষ চিকিৎসার খরচ ব্যবস্থা করতে পারেন না। এসব রোগীর চিকিৎসায় সহায়তা করছে সরকারের সমাজসেবা অধিদপ্তর।

১২:৩১ ১৯ মে, ২০২২

রাজনগরে ১২০০ লিটার সয়াবিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা

রাজনগরে ১২০০ লিটার সয়াবিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের রাজনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মজুত করা ১২০০ লিটার সয়াবিন জব্দ করা হয়েছে। পরে এসব সয়াবিন পূর্বের প্রকৃত বাজার মূল্যে বিক্রয় করা হয়েছে। এ ঘটনায় মজুতদার ব্যাবসায়কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজনগরের মুন্সিবাজারের লতিফি এন্টারপ্রাইজকে এই জরিমানা করা হয়।

২০:৪৬ ১৮ মে, ২০২২

কুলাউড়ায় গ্রামবাসীর আতঙ্ক বালুদস্যু 

কুলাউড়ায় গ্রামবাসীর আতঙ্ক বালুদস্যু 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের কটারকোনা গ্রামের লুতফুন বেগম। এগারো বছর বয়সি ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে  এসেছিলেন। বাড়ির পাশে নদীতে বন্ধুদের সাথে খেলা করতে গিয়েছিলো ছেলে মারজান। আর বাড়ি ফেরেনি। বালুমহালের ড্রেজার মেশিন দিয়ে খনন করা গর্তে পরে মারা যায় শিশু মারজান। এরপর আর স্বামীর বাড়ি ফিরতে পারেন নি লুতফুন বেগম। 

২০:৩১ ১৮ মে, ২০২২

কমলগঞ্জে আনসার ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত 

কমলগঞ্জে আনসার ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত 

“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগানে বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মোঃ সেফাউল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

২০:০৯ ১৮ মে, ২০২২

কমলগঞ্জে পাতি উত্তোলনকালে নারী চা শ্রমিকের মৃত্যু
কাজের সময় নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগ

কমলগঞ্জে পাতি উত্তোলনকালে নারী চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের বাঘিছড়া এলাকার নারী শ্রমিক বুদুনি মুন্ডা। বয়স ৫৮ বছর। বৃষ্টির সময়ে চা বাগানের সেকশনে পাতি উত্তোলনকালে পা পিছলে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে চা বাগান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত মঙ্গলবার দুপুর সোয়া একটায় কানিহাটি চা বাগানের ৬ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে। তবে নারী চা শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটছে বলে শ্রমিকদের অভিযোগ রয়েছে।  

১৯:৪১ ১৮ মে, ২০২২

রাজনগরে শতাধিক টন কাঁচাধানে গজিয়ে গেছে চারা
বৃষ্টির বাগড়া

রাজনগরে শতাধিক টন কাঁচাধানে গজিয়ে গেছে চারা

রাজনগরের আমিরপুর গ্রামের কৃষক দেলোয়ার মিয়া এ বছর ৩০ বিঘা জমিতে বোরোধান চাষ করেছিলেন। ফলন বাম্পার হওয়ায় স্বপ্ন দেখেছিলেন ভালো লাভ পাওয়ার। কিন্তু ধান কেটে মাড়াই দিয়ে বিপাকে পড়েছেন তিনি। শুকাতে না পারায় তার ১০০ মণ ভেজা ধানে গজিয়ে গেছে চারা। এতে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। একই কারণে ওই এলাকার সেকুল মিয়ার ১৫০ মণ ধান নষ্ট হয়েছে। শুকাতে না পারায় এভাবে পুরো উপজেলায় শতাধিক টন ধানে চারা গাজানোয় ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক কৃষক।

১৯:২৪ ১৮ মে, ২০২২

মৌলভীবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় ৭৪ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় ৭৪ হাজার টাকা জরিমানা

ভোজ্য তেল ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করা এবং অবৈধ মজুদ রোধ করার লক্ষে সমগ্র দেশের ন্যায় মৌলভীবাজার জেলাতেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হচ্ছে। এই লক্ষে আজ বুধবার (১৮ মে ২০২২) তারিখে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার রেলওয়ে মার্কেট, হাজীগঞ্জ বাজার, পৌর মার্কেট ও কাঁঠালতলী বাজারসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়।উক্ত অভিযানে র‌্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতায় করেন।

১৯:১০ ১৮ মে, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মৌলভীবাজারে যুবলীগের লুঙ্গি-শাড়ি বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মৌলভীবাজারে যুবলীগের লুঙ্গি-শাড়ি বিতরণ

বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া ৫০০ জন সুবিধা বঞ্চিত গরীব-দুস্থ মানুষের মধ্যে লুঙ্গি ও শাড়ি বিতরণ করেছে মৌলভীবাজার জেলা যুবলীগ।

১৮:৪১ ১৭ মে, ২০২২

এই বিভাগের জনপ্রিয়
TEA VILLA Luxury Resort
সর্বশেষ