মৌলভীবাজারে পুলিশের অভিযানে ১৬ আসামি গ্রেফতার, মদ-ইয়াবা উদ্ধার
সিলেট জেলার রেঞ্জ ডিআইজির নির্দেশে বিশেষ অভিযানে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার চলমান বিশেষ অভিযানে মৌলভীবাজার জেলায় ওয়ারেন্টভূক্ত ও নিয়মিত মামলার ১৬ আসামী গ্রেফতার, মদ ও ১৫ পিস ইয়াবা ও ২৪ লিটার চোলাই মদ উদ্বার করা হয়েছে।
১৩:৪৬ ২৮ মে, ২০২২
বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ ১ জন গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাহেদ উল্লাহ পাটোয়ারীকে গ্রেফতার করেছে। বুধবার সন্ধ্যায় পৌরসভার বারইগ্রাম রেলওয়ে কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাহেদ উল্লাহ পাটোয়ারী পৌরসভার বারইগ্রাম রেলওয়ে কলোনির মৃত রফিক উল্লাহ পাটোয়ারীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
২০:০৩ ২৭ মে, ২০২২
প্রধান অতিথি ছাড়া ব্যতিক্রমী উদ্যোগে রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণ
১৬:৫৪ ২৭ মে, ২০২২
জন্মবার্ষিকীতে কাজী নজরুল ইসলামকে মৌলভীবাজারে স্মরণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৩:৩৭ ২৬ মে, ২০২২
নটরডেম স্কুল এন্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নটরডেম স্কুল এন্ড কলেজের দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।
১৩:২৪ ২৬ মে, ২০২২
মৌলভীবাজার গিয়াসনগর ইউপির ৯৫ লাখ টাকার উন্মুক্ত বাজেট দিলেন চেয়ারম্যান
মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউপির উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩:০১ ২৬ মে, ২০২২
মৌলভীবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মৌলভীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক, অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা, অনূর্ধ্ব-১৭)-২০২২ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
১২:১৩ ২৬ মে, ২০২২
শমশেরনগর দাতব্য হাসপাতালের জমির দলিল হস্তান্তর
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর দাতব্য হাসপাতাল স্থাপনে কন্ঠশিল্পী সেলিম চৌধুরীকে আহŸায়ক করে ২ বছর আগে শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছিল। আর লন্ডন প্রবাসী শমশেরনগরের সন্তান আলেয়া জামান হাসপাতালের প্রয়োজনীয় জমি দান করার প্রতিশ্রæতি দিলে সে জমিতে ইতিমধ্যে প্রশাসনিক ভবন নির্মাণ কাজ চলছে। স¤প্রতি প্রবাসী আলেয়া জামান দেশে আসার পরদিন সোমবার শমশেরনগর হাসপাতালের নামে ১ একর ৫১ শতক জমি দলিল করে দেন। এ উপলক্ষে মঙ্গলবার রাত ৮টায় শমশেরনগর নগরস্থ ব্রাদার্স পার্টি সেন্টারে আনুষ্ঠানিকভাবে জমির দলিল হস্তান্তর ও জমিদাতা দম্পতি আলেয়া জামান ও সারওয়ার জামানকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
২০:২৯ ২৫ মে, ২০২২
বড়লেখায় হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীকে ২৩ হাজার টাকা জরিমানা
১৯:১০ ২৫ মে, ২০২২
মৌলভীবাজারে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা শাখা মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।
১৫:৩৮ ২৫ মে, ২০২২
রাজনগরে নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
রাজনগরের ফতেপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ফজল মিয়া (৭৫) মঙ্গলবার দুপুরে গ্রামের এক বাড়িতে শিরনী খেতে যান। তাকে খুঁজে পাচ্ছিলেন না বাড়ির লোকজন। বুধবার সকালে স্থানীয় মুনিয়া নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার হয়েছে। তিনি উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সাজিদ মিয়ার ছেলে।
১৪:৩৫ ২৫ মে, ২০২২
মৌলভীবাজারে ডিবিএল ব্যাংকের গ্রাহক সমাবেশ
আমানত সংগ্রহ এবং ঋণ বিতরণ ও আদায় মেলা উপলক্ষে মৌলভীবাজারে গ্রাহক সমাবেশ করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক মৌলভীবাজার শাখা। সমাবেশে ব্যাংকের ই-একাউন্ট, মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড পরিচয় করিয়ে দেয়া হয় স্থানীয় গ্রাহকদের কাছে।
১৩:৫৫ ২৫ মে, ২০২২
রাজনগরে জনশুমারি বিষয়ক অবহিতকরণ সভা
মৌলভীবাজারের রাজনগরে উপজেলা শুমারি/জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
১২:৫৯ ২৫ মে, ২০২২
কমলগঞ্জে ছড়ার পানিতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে পানিতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সন্ধায় উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের পাথর টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
১২:০০ ২৫ মে, ২০২২
শ্রীমঙ্গলে বাঁশঝাড় থেকে অসুস্থ ভুবন চিল উদ্বার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অসুস্থ ভুবন চিল উদ্ধার করা হয়েছে৷ মঙ্গলবার (২৪মে) দুপুরে শহরতলীর সদর ইউনিয়নের সবুজবাগ এলাকা থেকে অসুস্থ অবস্থায় বাঁশঝাড়ের নীচ থেকে ভুবনচিলটিকে উদ্ধার করে স্থানীয়রা।
১৮:৫২ ২৪ মে, ২০২২
কুলাউড়ায় উপজেলা শুমারি, জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কুলাউড়া উপজেলা শুমারি, জরিপ কমিটির অবহিতকরণ সভা সোমবার বিকেলে কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল আহমদ নিয়াজীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক নন্দিনী দেব। সভায় জুন মাসের ১৫-২১ পর্যন্ত দেশব্যাপী পরিচালিত জনশুমারি ও গৃহগণনা কুলাউড়া উপজেলায় সুষ্ট ও নির্ভুলভাবে সম্পন্নের জন্য বিভিন্ন ইউনিয়নে মাইকিং, বিভিন্ন মসজিদ-মন্দিরে প্রচারনাসহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সর্বমহলের সহযোগিতার আহŸান জানানো হয়।
১৮:৩৩ ২৪ মে, ২০২২
কুলাউড়ায় ভূমিহীন-গৃহহীন পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া যাচাই বিষয়ক
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণির) পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া যাচাই বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আখতার ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।
১৮:২৪ ২৪ মে, ২০২২
কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের দুই পদে ৮৭ জন প্রত্যাশী পদপ্রার্থীরা নেতাদের দ্বারে দ্বারে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৮৭ জন পদপ্রত্যাশী জেলা ছাত্রলীগের কাছে জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম। প্রায় ৫ বছর পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি হতে যাচ্ছে। এ নিয়ে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে নেতাকর্মীদের মাঝে।
২০:৪৪ ২৩ মে, ২০২২
মৌলভীবাজার পৌরসভার ইতিহাস প্রকাশে তথ্যাদি আহ্বান
মৌলভীবাজার পৌরসভার ইতিহাস প্রকাশের অন্য তথ্যাদি আহ্বান করেছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।মৌলভীবাজার পৌর এলাকাবাসীকে আগামী ৩০ জুলাই, ২০২২ তারিখের মধ্যে এ বিষয়ে যোগাযোগ করার কথা জানিয়েছেন তিনি।
২০:২৮ ২৩ মে, ২০২২
নবাগত ইউএনও’র সাথে সনাক শ্রীমঙ্গল নেতৃবৃন্দের মতবিনিময়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন ও সহকারী কমিশনার (ভূমি) স›দ্বীপ তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সনাক শ্রীমঙ্গল নেতৃবৃন্দ। রোববার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশল বাংলাদেশ টিআইবি’র সহযোগিতায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গলে পুণর্গঠিত কমিটির সভাপতি শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্যের নেতৃত্বে।
১৮:৪৭ ২৩ মে, ২০২২
বড়লেখার জাহাঙ্গীর হোসাইন জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড
বড়লেখায় ভূমি সেবাসহ সার্বিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হয়েছেন। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২২ পালন উপলক্ষে আয়োজিত এক সভায় তার হাতে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
১৮:৪০ ২৩ মে, ২০২২
কমলগঞ্জের বাজারগুলোতে জমে উঠেছে মৌসুমি ফল বিক্রি
মৌলভীবাজারের কমলগঞ্জের হাট বাজারগুলোতে গ্রীষ্মের মৌসুমি ফল বিক্রি জমে উঠেছে। বৈশাখের মাঝামাঝি সময় থেকে জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এ ফলগুলো বাজারে পাওয়া যায়। বনাঞ্চল অধ্যুষিত উপজেলা থাকায় এখানে কাঁঠাল, লিচু, আনারস ও আম মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত পাওয়া যায়। বরাবরের মতো এবারেও মৌসুমি ফলের ফলন ও বাজারদর ভালো রয়েছে বলে সংশ্লিষ্ট চাষি ও ব্যবসায়ীরা জানান।
১৫:৩৫ ২৩ মে, ২০২২
ছাত্র ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মৌলভীবাজারের শিপন
মৌলভীবাজারের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা শিপন বাড়াইক বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
১৩:৫১ ২৩ মে, ২০২২
বাসের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষক নিহত
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৌলভীবাজার থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস (মৌলভীবাজার- বঃ ১১-০০৬২) মনুমুখ ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল৷ তাৎক্ষণিক একই পথগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো- চঃ ১৫-৪৯৫২) দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ঐ বাসের পেছনে ধাক্কা দেয়।
২২:০৮ ২২ মে, ২০২২
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
- কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক, খুশি অভিভাবকরা
- সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ
- গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের কাত্যায়ানী পূজা
- জেলার আলোকিত মানুষদের খোঁজখবর
গবেষক আহমদ সিরাজের বিদ্যালয় পরিদর্শনে শিক্ষাবিদ অধ্যক্ষ সাইয়্যিদ মুজিব




































