মৌলভীবাজারে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিলেন ৯২৬৯ জন প্রার্থী
সারা দেশের মতো মৌলভীবাজার জেলায় অনুষ্ঠিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা সদরে ১৩ টি, শ্রীমঙ্গলে ৫ ও রাজনগরে ১টিসহ মোট ১৯ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মৌলভীবাজার জেলায় ১৩ হাজার ৩৭২ জন পরীক্ষার্থী আবদেন করেন। এরমধ্যে ৯ হাজার ২৬৯ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
২০:২৩ ২২ এপ্রিল, ২০২২
চায়ের দেশ মৌলভীবাজার জেলার আইসিটি অলিম্পিয়াড কমিটি গঠন
তথ্য ও প্রযুক্তিখাতে নিজ জেলাকে এগিয়ে নিতে গঠিত হলো ICT Olympiad Bangladesh মৌলভীবাজার জেলা টিম। সর্বমোট ১২ জন সদস্যের এই ICT Olympiad Bangladesh মৌলভীবাজার জেলা টিম গঠিত হয়েছে।
০১:১০ ২২ এপ্রিল, ২০২২
রাজনগরে বাড়ছে ডায়রিয়া রোগীর প্রকোপ
মৌলভীবাজারের রাজনগরে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। তীব্র গরমের প্রভাব ও দূষিত পানির কারণে এ পরিস্থিতি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্করা রয়েছেন। প্রতিদিন গড়ে ১৫-২০ জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে অনেক রোগী গ্রাম্য চিকিৎসকদের থেকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
০০:২৫ ২২ এপ্রিল, ২০২২
বদর দিবস উপলক্ষে ভিক্ষুকদের সাথে যুব কল্যাণ সংস্থার ইফতার
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সামাজিক বৈষম্য দূর করার লক্ষে, সমাজের সুবিধা বঞ্চিত শতাধিক ভিক্ষুকদের কে নিয়ে ইফতার ও দো’আ মাহফিল-২০২২ আয়োজন করলো সমাজের সর্বস্তরের ব্যক্তি বর্গদের নিয়ে মাদক বিরোধী সামাজিক সংস্থা, জেলা যুব কল্যান সংস্থা মৌলভীবাজার।
২১:৩১ ২১ এপ্রিল, ২০২২
রুমেল আহমদের মৃত্যুতে মৌলভীবাজার বিএনপির শোক
এক আকস্মিক সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রুমেল আহমদের (৩২) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জেলা বিএনপি। এক শোকবার্তায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, ‘মরহুম রুমেল আহমদ মৌলভীবাজার জেলা ছাত্রদলের একজন একনিষ্ঠ, নিবেদিত ও পরীক্ষিত কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।
২০:২৫ ২১ এপ্রিল, ২০২২
খাদ্য অধিকার নিশ্চিতে মৌলভীবাজারে ‘বিশুদ্ধ খাদ্য আদালত’
সাধারণ মানুষের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারে ‘বিশুদ্ধ খাদ্য আদালত’ এর উদ্বোধন করা হয়েছে।
২৩:৫৫ ২০ এপ্রিল, ২০২২
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ৪৬
মৌলভীবাজারে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। জেলার ৭ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছেন ৪৬ জন।
২২:৪৮ ২০ এপ্রিল, ২০২২
সেন্ট্রাল রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে (সেন্ট্রাল রোড) রুমেল আহমদ (৩২) নামে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক।
২১:০৪ ২০ এপ্রিল, ২০২২
নতুন অধ্যক্ষ পেল মৌলভীবাজার সরকারি কলেজ
মৌলভীবাজার সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক দেবাশীষ দেবনাথ।
২৩:৫২ ১৯ এপ্রিল, ২০২২
মৌলভীবাজার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, পাওয়া গেছে টাকা লেনদেনের প্রমাণ
দুর্নীতি দমন কমিশন (দুদক)জানিয়েছে- মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট অফিসে আগত সেবাপ্রার্থীদের সেবা প্রদানে হয়রানি ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, হবিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ শোয়ায়েব হোসেনের নেতৃত্বে আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) অপর একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকারী টিম সরেজমিনে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে।
২৩:৪৫ ১৯ এপ্রিল, ২০২২
কমলগঞ্জে নদীতে অবৈধ বাঁশের বেড়া ও নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মৎস্য নিধন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাঘাটা ও পলক নদীতে বাঁশের বেড়া, নিষিদ্ধ কারেন্ট জাল ও ঝাঁক ফেলে মাছ ধরছে স্থানীয় মৎস্য নিধনকারী চক্র। ফলে মাছের রেনু ও মা-মাছসহ বিভিন্ন প্রজাতির দেশী মাছ নিধন হচ্ছে। এছাড়া বেড়ার কারনে পানির প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে।
২০:৪৮ ১৯ এপ্রিল, ২০২২
সরকারি পাকা সড়ক নির্মাণে ফিনলে কোম্পানির বাধা, প্রতিবাদে বিক্ষোভ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি পাকা রাস্তা নির্মাণ কাজে ফিনলে চা কোম্পানি কর্তৃক বাধা প্রদানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে চা শ্রমিকরা। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় ফিনলের ভাড়াউড়া চা বাগানের নাট মন্দিরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন স্থানীয় কয়েকশো নারী-পুরুষ চা শ্রমিক।
১৯:৫৭ ১৯ এপ্রিল, ২০২২
রাজনগরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
মৌলভীবাজারের রাজনগরে লেগুনার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামিল আহমদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
১২:০৯ ১৯ এপ্রিল, ২০২২
মঙ্গলবার মৌলভীবাজারের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৯ এপ্রিল) মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।
০০:১৩ ১৯ এপ্রিল, ২০২২
মৌলভীবাজার শহরে ফের মশক নিধন কার্যক্রম শুরু
মৌলভীবাজার শহরে মশার উপদ্রব আবারও বেড়েছে। তাই শহরবাসীকে মশার উপদ্রব থেকে মুক্তি দিতে ফের মশক নিধন অভিযান শুরু করেছে পৌরসভা। দাগানো হচ্ছে ‘ফগার মেশিন’ নামক ‘মশার কামান’।
০০:০৬ ১৯ এপ্রিল, ২০২২
বৈশাখে মৃৎশিল্পীদের আগের ব্যস্ততা নেই মৌলভীবাজারে
বৈশাখ এলেই ব্যস্ত সময় পার করতেন মৃৎশিল্পের কারিগররা। যদিও আধুনিকতার ছোঁয়ায় মৃৎশিল্প প্রায় বিলুপ্তির পথে, কিন্তু বংশ পরম্পরায় এবং জীবিকা নির্বাহের তাগিদে অনেকেই এখনো মৃৎশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন। বৈশাখ উপলক্ষে মৃৎশিল্প খ্যাত এলাকা ঘুরে দেখা গেছে সেই আগের ব্যস্ততা নেই।
২৩:৪৩ ১৮ এপ্রিল, ২০২২
কমলগঞ্জে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
শহর-গ্রামের শিক্ষার বৈষম্য নিরসন এবং অবহেলা-অনাদরে বেড়ে ওঠা শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দিনব্যাপী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২২ নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
২২:৪০ ১৮ এপ্রিল, ২০২২
কমলগঞ্জে দলিল লেখকদের কর্মবিরতি প্রত্যাহার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অনির্দিষ্টকালের ডাকা কর্মবিরতি সোমবার বিকেলে প্রত্যাহার করা হয়েছে। দলিল লেখক ও সাব রেজিস্ট্রারের দ্বন্দ্বের জেরে গত ৮ দিন বন্ধ ছিল কমলগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল সম্পাদন কার্যক্রম।
২২:২৭ ১৮ এপ্রিল, ২০২২
মৌলভীবাজারে রনভীম যুব সংঘের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মৌলভীবাজারের ১২নং গিয়াসনগর ইউনিয়নের রনভীম যুব সংঘের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) রনভীম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় বারের মতো এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২১:২৪ ১৮ এপ্রিল, ২০২২
ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অভিযোগে বড়লেখায় ৮ ব্যবসায়ীকে জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিমাণে কম দেওয়াসহ নানা অভিযোগে আট ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) বেলা ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত পৌরশহরের হাজীগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়।
২১:১৮ ১৮ এপ্রিল, ২০২২
৭ দফা দাবিতে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্যভাড়ার তালিকা প্রদান, ব্যাটারি চালিত রিকশা ভ্যান উচ্ছেদ বন্ধসহ রিকশা শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ, স্থায়ী স্ট্যান্ড প্রদান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে স্বল্পমূল্যে রেশনিং চালুসহ ৭ দফা দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন।
১৫:২৯ ১৮ এপ্রিল, ২০২২
ভিসা থাকলেও চাতলাপুর সীমান্ত দিয়ে যাতায়াত করতে পারছেন না যাত্রীরা
করোনা সংক্রমণের কারণে টানা দুই বছর ভারতের সাথে বাংলাদেশের স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে যাতায়াত বন্ধ ছিল। গত ১ এপ্রিল থেকে ভারত বাংলাদেশের সকল স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে যাত্রী যাতায়াত শুরু করলেও ভারতীয় ভিসা নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে কোনো যাত্রী ভারতে যেতে পারছেন না। অন্যদিকে ভারতের কৈলাশহরের মনু স্থল অভিবাসন কেন্দ্রে প্রতিদিন বাংলাদেশী ভিসাধারী যাত্রীরা অপেক্ষা করলেও চাতলাপুর অভিবাসন কেন্দ্র তাদের গ্রহণ করছে না।
২৩:৫৪ ১৭ এপ্রিল, ২০২২
ট্রেন আটকিয়ে লোকোশেডের ইনচার্জের ঘুষ বাণিজ্যের প্রতিবাদ
মৌলভীবাজারের কুলাউড়া রেল স্টেশনে আন্তঃনগর ট্রেন আটকিয়ে লোকোশেডের ইনচার্জ বিমল কান্তি বিশ্বাসের ঘুষ বাণিজ্য, অনিয়মের প্রতিবাদে এবং ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে বদলীর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২২:১৩ ১৭ এপ্রিল, ২০২২
শ্রীমঙ্গলে সূর্যোদয়ের প্রার্থনার মধ্যদিয়ে ইস্টার সানডে পালন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র ইস্টার সানডে উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আন্তমান্ডলিক সূর্যোদয় সমাবেত প্রার্থনা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার (১৭ এপ্রিল) ভোর ৬টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে আন্তমান্ডলিক পুনরুত্থান সূর্যোদয় উপাসনা কমিটির আয়োজনে অনুষ্ঠানের সূচনা হয়।
১৯:৫১ ১৭ এপ্রিল, ২০২২
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
- কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক, খুশি অভিভাবকরা
- সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ
- গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের কাত্যায়ানী পূজা
- জেলার আলোকিত মানুষদের খোঁজখবর
গবেষক আহমদ সিরাজের বিদ্যালয় পরিদর্শনে শিক্ষাবিদ অধ্যক্ষ সাইয়্যিদ মুজিব





































