প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে নতুন ঘর পেলেন চা-শ্রমিকরা
মৌলভীবাজার সদর উপজেলার প্রেমনগর চা-বাগানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে চা-শ্রমিকদের জন্য নতুন ঘর নির্মাণ করে দিয়েছে সদর উপজেলা প্রশাসন। বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে পাঁচটি চা-শ্রমিক পরিবারে মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
১৫:৫১ ২৭ জানুয়ারি, ২০২২
মৌলভীবাজারে আরও ১৪২ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময় সুস্থ হয়ে উঠেছেন ৭ জন করোনা রোগী। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে একথা জানা গেছে।
১৫:০৮ ২৭ জানুয়ারি, ২০২২
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
২৬ জানুয়ারী বুধবার পৌরসভার ৮নং ওয়ার্ডে পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান এর আয়োজন শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত, মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান।
১২:২২ ২৭ জানুয়ারি, ২০২২
শুরু হতে যাচ্ছে ১ম বিভাগের ক্রিকেট লীগ
আগামী ২৫ ফেব্রুয়ারি, ২০২২ থেকে 'মৌলভীবাজার ক্রীড়া সংস্থা'র আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২১-২২ শুরু হতে যাচ্ছে। এই বিশেষ ক্রীড়ানুষ্ঠানে সমগ্র জেলার বিভিন্ন স্থান থেকে ১ম বিভাগের ক্রিকেটারগণ অংশ নিতে পারবেন।
২৩:৩৪ ২৬ জানুয়ারি, ২০২২
প্রধান শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা সভাপতি জহর, সম্পাদক সিরাজুল
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
২২:০৫ ২৬ জানুয়ারি, ২০২২
নতুন আরসিসি-প্রশস্ত সেন্ট্রাল রোড জনগণের জন্য উন্মুক্ত (ভিডিও)
মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়ক এম সাইফুর রহমান রোড বা সেন্ট্রাল রোড। সংস্কার কাজ শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সড়কটি।
২১:২৪ ২৬ জানুয়ারি, ২০২২
পানি সংকটে কমলগঞ্জে বোরো আবাদ ব্যাহত, হতাশ কৃষকরা
মৌসুমের শেষ সময়েও নদীতে পর্যাপ্ত পানি না পাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জের প্রায় ৬শ’ হেক্টর জমিতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। লাঘাটা নদীর উজানে আলীনগর ইউনিয়নের চিতলীয়া এলাকায় ক্রসবাঁধ দিয়ে অন্যত্র পানি নেয়ার কারণে নিমাঞ্চলে পানি পাওয়া যাচ্ছে না। এতে কৃষকের তৈরি বীজতলা বিনষ্ট হচ্ছে। ফলে মৌলভীবাজারের কৃষি অধ্যুষিত কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও পতনউষার ইউনিয়নের পাঁচ গ্রামের প্রায় পাঁচশ কৃষক বোরো চাষাবাদ করতে না পারায় হতাশ হয়ে পড়ছেন।
১৮:০৩ ২৬ জানুয়ারি, ২০২২
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের ভূমিকা শীর্ষক সেমিনার
হাওরাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়নে ইমামদের ভূমিকা শীর্ষক এক সেমিনার মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এটি মূলত সিলেট বিভাগের চার জেলাসহ হাওরাঞ্চলের সাত জেলার মসজিদের ইমামদের জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা)র একটি প্রকল্প।
১৬:৫২ ২৬ জানুয়ারি, ২০২২
মৌলভীবাজারে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল নয় হাজারে
প্রবাসী অধ্যুষিত জেলা মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৫ এপ্রিল। সেই থেকে জেলায় এখন পর্যন্ত নয় হাজার মানুষের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা গেছে। বুধবার (২৬ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এমন চিত্রই ফুটে উঠেছে।
১৫:২২ ২৬ জানুয়ারি, ২০২২
বড়লেখায় এস এম জাকির হোসাইনের কম্বল বিতরণ
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের পক্ষ থেকে বড়লেখা উপজেলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
২২:৪৪ ২৫ জানুয়ারি, ২০২২
মৌলভীবাজারে করোনা প্রতিরোধে অভিযান, ৬৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় জেলায় ২৮৬ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪৭ শতাংশের বেশি।
২২:১৬ ২৫ জানুয়ারি, ২০২২
আঙ্গিনা পরিষ্কারে মিলবে পুরস্কার
মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে শুরু হয়েছে মাসব্যাপী পরিছন্নতা কর্মসূচি। ‘আমরা প্রত্যেকের সচেতন হই, আমাদের নিজেদের আঙ্গিনা নিজেরা পরিষ্কার রাখি’- এই স্লোগান নিয়ে সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম শুরু হয়েছে।
২১:৪৮ ২৫ জানুয়ারি, ২০২২
আমাদের মনু নদী
মনুস্মৃতি - আমাদের প্রিয় নদী মনু নদী। আমার জন্ম মনুপাড়ে। ছাত্রজীবনের ছয়বছর বাদ দিলে, মনুর পাড়েই আমার যাবতীয় কার্যক্রম। আমার গ্রামের বাড়ি ঢেউপাশা, মনু নদীর কূল ঘেষে অবস্থিত। মৌলভীবাজার জেলা শহরে আমাদের পৈত্রিক বাড়িও মনুনদীর পাড়ে। তাই, মনু’র প্রভাব আমার কিংবা আমার পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ মৌলভীবাজার জেলাবাসীর কাছেও। আশি’র দশক থেকে এখন পর্যন্ত মনু’র কারনে আমরা অনেক নির্ঘুম রাত কাটিয়েছি, সাড়াদিন না খেয়ে থেকেছি। ছোটবেলা, গ্রামের বাড়িতে বসবাসের সময়, আমার ঢেউপাশা গ্রাম থেকে মনুনদীর তীর দিয়ে হেঁটে হেঁটে বালিকান্দি আব্দুল মজিদ প্রাইমারী স্কুলে গিয়েছি।
১৯:৪৮ ২৫ জানুয়ারি, ২০২২
টিলা কাটায় পাঁচ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের কুলাউড়ায় পরিবেশ আইনলঙ্ঘন করে টিলা কাটায় এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৬:৫১ ২৫ জানুয়ারি, ২০২২
পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে শিক্ষার্থীদের মানববন্ধন
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের সকল পরীক্ষা স্থগিত করে। এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তারা পরীক্ষা চালুর দাবি জানিয়েছে।
১৫:৩৭ ২৫ জানুয়ারি, ২০২২
লাউয়াছড়ার বিট বাগমাড়া ক্যাম্প এলাকা থেকে কঙ্কাল উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীমঙ্গল রেঞ্জ লাউয়াছড়ার বিট বাগমাড়া ক্যাম্প এলাকা থেকে ছড়ানো-ছিটানো অবস্থায় একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
১৪:৪৮ ২৫ জানুয়ারি, ২০২২
মৌলভীবাজারে আরও ১৩৫ জনের করোনা পজিটিভ
মৌলভীবাজারে করোনা পজিটিভ হিসেবে আরও ১৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। এসময় সুস্থ হয়েছেন ৩ জন করোনা রোগী। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১৪:২৬ ২৫ জানুয়ারি, ২০২২
কুলাউড়ায় রেস্টুরেন্ট-ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মৌলভীবাজারের কুলাউড়ায় স্বাস্থ্যবিধি অমান্য করায় মামলায় ১৯ হাজার নয় শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ জানুয়ারি) উপজেলার রবিরবাজার ও পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্ট-দোকান-ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়।
১৯:৩২ ২৪ জানুয়ারি, ২০২২
মৌলভীবাজার কমিউনিস্ট পার্টির নতুন কমিটি গঠন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির দু'দিনব্যাপি একাদশ জেলা সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিলিমেষ ঘোষ বলু।
১৯:০৬ ২৪ জানুয়ারি, ২০২২
পথচারীরা মাস্ক না পড়ায় কমলগঞ্জে ৩১ মামলা
করোনাভাইরাস সংক্রমণ ও ওমিক্রন ভ্যারিয়েন্ট উর্ধ্বগতিতে বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা না মেনে মাস্ক পরিধান না করায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার ও মুন্সিবাজারের বিভিন্ন সড়কে পথচারীদের সতর্ক ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩১ টি মামলায় ৩ হাজার সাতশত টাকা জরিমানা করে আদায় করা হয়।
১৮:৩৩ ২৪ জানুয়ারি, ২০২২
মাটির নীচে যাবে মৌলভীবাজার শহরের বিদ্যুতের তার
বিদ্যুতের তারবিহীন শহর গড়তে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান।
১৮:২৯ ২৪ জানুয়ারি, ২০২২
জুড়ীতে ছাত্রলীগের মাস্ক-কম্বল বিতরণ
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে মাস্ক ও কম্বল বিতরণ করা হয়েছে।
১৬:০৭ ২৪ জানুয়ারি, ২০২২
ছাত্র ঐক্য পরিষদের জুড়ি উপজেলা কমিটি গঠন
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের জুড়ি উপজেলার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এতে লোকেশ চন্দ্র বিশ্বাসকে আহ্বায়ক ও তপন কান্তি দাশকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
১৫:০৮ ২৪ জানুয়ারি, ২০২২
কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির একাদশ সম্মেলন অনুষ্ঠিত
‘দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো’- এই স্লোগান নিয়ে অনুষ্ঠিক হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির একাদশ জেলা সম্মেলন।
১৪:১২ ২৪ জানুয়ারি, ২০২২
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
- কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক, খুশি অভিভাবকরা
- সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ
- গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের কাত্যায়ানী পূজা
- জেলার আলোকিত মানুষদের খোঁজখবর
গবেষক আহমদ সিরাজের বিদ্যালয় পরিদর্শনে শিক্ষাবিদ অধ্যক্ষ সাইয়্যিদ মুজিব








































