কুলাউড়ায় দীর্ঘদিন পর বিজয় মেলার আয়োজন
মৌলভীবাজারের কুলাউড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে চার দিনব্যাপী বিজয় মেলা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কুলাউড়া পৌরসভার আয়োজনে ১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত শহরের বঙ্গবন্ধু উদ্যানে এই মেলা অনুষ্ঠিত হবে।
১৩:২৯ ১৩ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজার জেলে আটক দুই ভারতীয় ৯ মাস পর ফিরে গেলেন নিজ দেশে
মৌলভীবাজার জেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিক রাজিব দেববর্মা (৩৪) ও গুরুপদ দেববর্মা (৪২) গত ৯ মাস ধরে আটক ছিলেন মৌলভীবাজার জেলে। রোববার (১২ ডিসেম্বর) দুপুরে ওই দুইজনকে কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্ত দিয়ে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ।
২০:২৩ ১২ ডিসেম্বর, ২০২১
রাজনগরে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন
‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের রাজনগরে পঞ্চমবারের মতো উদযাপিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১।
১৫:২১ ১২ ডিসেম্বর, ২০২১
মনু নদীতে শিশুর লাশ
মৌলভীবাজারের মনু নদীতে ভাসমান অবস্থায় এক শিশুর লাশ পাওয়া গেছে।
১৪:১১ ১২ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজারে ১৬৪৬ টি কেন্দ্রে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
মৌলভীবাজার জেলার ১৬৪৬ টি কেন্দ্রে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। পাহাড়, সমতল, চা-বাগান ঘেরা এ জেলার সাত উপজেলা ও পাঁচ পৌরসভার চলবে চারদিনব্যাপী ক্যাম্পেইন।
২৩:১৪ ১১ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজারে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা
চতুর্থ ধাপে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষ্যে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
২১:৪১ ১১ ডিসেম্বর, ২০২১
অবিলম্বে নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে ন্যায্য মজুরি ঘোষণার দাবি
স’মিল সেক্টরে নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে অবিলম্বে বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি ঘোষণা, ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রমআইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়নের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ স’মিল শ্রমিক সংঘের সভা অনুষ্টিত হয়।
২১:৩৫ ১১ ডিসেম্বর, ২০২১
কমলগঞ্জে ঝুঁকি নিয়ে বসবাস করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য পাকিস্তান আমল ও ১৯৮০ দশকে তৈরী করা ৪টি আবাসিক ভবন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। দুইটি ভবন বেশি ঝুকিপূর্ণ থাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে ভবনগুলো। তবুও জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ এইসব ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বসবাস করছেন কর্মকর্তা-কর্মচারীদের পরিবার।
২০:৫৬ ১১ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বইমেলা ও স্থিরচিত্র প্রদর্শনী
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক স্থিরচিত্র এবং বইমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্ত্বরে জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী ও বইমেলার উদ্বোধন করা হয়।
২০:২৫ ১১ ডিসেম্বর, ২০২১
কুকুরকে বাঁচাতে রাতভর ইউপি চেয়ারম্যানের চেষ্টা, মধ্যরাতে ছুটে এলো ফায়ার সার্ভিস
রাস্তার পাশে তিনটি কুকুর ছটফট করছিল। রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন পথচারী। তিনি কুকুরগুলোকে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনকে জানান।
২২:২৮ ১০ ডিসেম্বর, ২০২১
বড়লেখায় পত্রিকা এজেন্সির ম্যানেজারকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে নির্যাতন
এ সময় তার ওপর চলে অমানসিকভাবে কিল, ঘুষি, চড় ও লাথি। প্রথমে ভয়ে কেউ তাঁকে বাঁচাতে এগিয়ে না আসলেও মারতে মারতে কিছু দূর নেওয়ার পরে কয়েকজন ব্যবসায়ী শ্রমিকদের কবল থেকে সজলকে রক্ষা করেন। সজলকে তুলে নিয়ে অমানসিক নির্যাতেন সেই দৃশ্য ধরা পড়েছে সেখানকার কয়েকটি সিসি ক্যামেরায়।
২১:৩৭ ১০ ডিসেম্বর, ২০২১
শ্রীমঙ্গলে আসছে জলের গান
বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের আয়োজনে সুবর্ণজয়ন্তী কনসার্ট আগামী রোববার (১২ ডিসেম্বর)। কনসার্টে গান পরিবেশন করবে জনপ্রিয় গানের দল 'জলের গান'।
১৯:৪৫ ১০ ডিসেম্বর, ২০২১
কমলগঞ্জে হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বেকারির নিম্নমানের বিস্কুট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরসহ বিভিন্ন হাটবাজারে রাস্তার পাশে যত্রতত্র বেকারির নিম্নমানের বিস্কুট বিক্রি হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ থাকায় দামে সস্তা হওয়ায় অনেকেই নিম্নমানের এসব বিস্কুট কিনে নিচ্ছেন। এসব বিস্কুট অস্বাস্থ্যকর হলেও তা দেখার কেউ নেই।
১৭:৫৬ ১০ ডিসেম্বর, ২০২১
কমলগঞ্জে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী ঈদগাটিলা গ্রামে রুহি ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
১৭:৩৪ ১০ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে পৌনে ৩ লাখ শিশু, আপনার সন্তান বাদ পড়ছেনা তো?
আগামীকাল শনিবার (১১ ডিসেম্বর) থেকে মৌলভীবাজারে শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। চারদিনের এই ক্যাম্পেইনে মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে পৌনে ৩ লাখ শিশু।
১৬:৫৭ ১০ ডিসেম্বর, ২০২১
ইউপি নির্বাচন: কমলগঞ্জে মনোনয়ন দাখিল করেছেন ৪৭৬ জন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। পঞ্চম ধাপের এই নির্বাচনে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন, মেম্বার পদে ৩৩৩ জন এবং সংরক্ষিত মহিলা পদে ১০৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
০১:০০ ১০ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজার ‘নারীর প্রতি সহিংসতা: সমাধানে ১৬ দিনের প্রচারাভিযান’
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘নারীর প্রতি সহিংসতা: সমাধানে ১৬ দিনের প্রচারাভিযান' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় 'চা বাগানে নারীর সুরক্ষায় জীবন দক্ষতা সহায়িকা' গ্রন্থের মোড়ক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে চা কিশোরী কন্যারা ‘চায়ের পাতায় জীবন কাটাই, সারা দিনে কাজ করে পাই একশ’ বিশ টাকাই’ কথার সূরে নেচে গেয়ে তাদের দুঃখগাথা তুলে ধরে।
২১:৪১ ০৯ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজারে আনসার ও ভিডিপির সমাবেশ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে।
১৬:৫৬ ০৯ ডিসেম্বর, ২০২১
রাজনগরে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
মৌলভীবাজারের রাজনগরে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬:১৫ ০৯ ডিসেম্বর, ২০২১
শ্যামলী বাসে সহযাত্রীর পকেটমার, ১ লাখ টাকাসহ আটক ৫ (ভিডিও)
সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাসে ১ লাখ টাকা পকেটমারের ঘটনায় ঐ চক্রের ৫ সদস্যকে আটক করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাদের আটক করেছে পুলিশ।
১৫:১৮ ০৯ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজারে পাঁচ সফল নারী পেলেন জয়িতা পুরস্কার
‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পর্যায়ে মৌলভীবাজারে পাঁচ সফল নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়েছে।
১৩:৪৬ ০৯ ডিসেম্বর, ২০২১
কমলগঞ্জে প্রার্থীতা বৈধতার আগেই প্রতীক নিয়ে প্রচারণা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চম দফায় আগামী ৫ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থীতা বৈধ হওয়ার আগেই প্রতীক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থণা শুরু হয়েছে।
১৮:২৯ ০৮ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজারে হানাদার মুক্ত দিবসে বর্ণাঢ্য পতাকা র্যালি
আজ ৮ ডিসেম্বর মৌলভীবাজার পাক হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে শহরে বের করা হয় পতাকা র্যালি। বর্ণাঢ্য এই আয়োজনে বীরমুক্তিযোদ্ধা, প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ জেলার নানা প্রান্তের মানুষজন অংশগ্রহণ করেন।
১৫:৪৯ ০৮ ডিসেম্বর, ২০২১
রপ্তানিমুখী ভারী শিল্প না থাকলেও আছে বড়লেখার আতর ও জেলাজুড়ে পর্যটনশিল্প
মৌলভীবাজার জেলার গ্রামাঞ্চলে শ্রমিক-লোকের অভাবে রবি-শষ্যের উর্বর জায়গা পতিতের মতো পড়ে থাকতে দেখা যায়। আবার ধানী জমিতে নির্বিচারে বসতি ঘর উঠছে। জেলা শহর কিংবা সিলেটের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় বিদেশ নির্ভর পরিবার এবং চাকরিজীবীরা দ্রুত গ্রাম ছাড়ছে। তবুও মৌলভীবাজারে সরকারি-বেসরকারি বহুমুখি পদক্ষেপের ফলে জেলায় নতুন নতুন অর্থনীতির ক্ষেত্র দৃশ্যমান হচ্ছে। অল্পশিক্ষিদের জন্য নতুন করে আয়ের পথ খুলেছে বিদ্যুৎ, কম্পিউটার, মোবাইল, মোটর সাইকেল, ফ্রিজ ইত্যাদি মেরামত করার আর্থিক বাজার। এই বিকাশমান শিল্পে যথাযথ ও পরিকল্পিত উন্নয়ন হলে স্থানীয় জীবনমান যেমন সমৃদ্ধ হবে, তেমনি দেশের আর্থিক খাতের বিস্তৃতি ঘটবে। তবে মৌলভীবাজার ভারী শিল্প কিংবা রপ্তানিমুখি শিল্পের বড়ই অভাব।
১৩:৫৯ ০৮ ডিসেম্বর, ২০২১
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
- কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক, খুশি অভিভাবকরা
- সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ
- গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের কাত্যায়ানী পূজা
- বালিগাঁও বিজয় উৎসব, দুই দিনব্যপী লোকজ মেলা








































