নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ
ইউপি নির্বাচন: কমলগঞ্জে মনোনয়ন দাখিল করেছেন ৪৭৬ জন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। পঞ্চম ধাপের এই নির্বাচনে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন, মেম্বার পদে ৩৩৩ জন এবং সংরক্ষিত মহিলা পদে ১০৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে তাদের মনোনয়ন পত্র জমা দেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান, উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ৪৭৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩৭ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ৯ জন, ইসলামি আন্দোলন বাংলাদেশের ১জন, খেলাফত মজলিসের ১ জন ও সতন্ত্র ২৬ জন। তফসিল অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাইবাছাই করা হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নয়টি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন-
১ নং রহিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমেদ তরফদার।

২ নং পতনঊষার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সেলিম আহমেদ চৌধুরী, অলি আহমদ খাঁন, খেলাফত মজলিসের সামছুল ইসলাম লিয়াকত, আমিনুর রসিদ চৌধুরী, মোহাম্মদ মাহমুদুর রহমান।

৩ নং মুন্সীবাজার ইউনিয়নে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী রনেন্দু ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শফিকুর রহমান চৌধুরী, নাহিদ আহমেদ তরফদার, সালাম মিয়া ও মুকুল মিয়া।

৪ নং শমশেরনগর ইউনিয়নে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী আব্দুল মালিক বাবুল,স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ জুয়েল আহমেদ, আব্দুল গফুর, এবিএম আরিফুজ্জামান অপু,এনায়েত হোসেন মুমিন,তানিয়া তারিন।

সদর ৫ নং কমলগঞ্জ ইউনিয়নে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, মৌরীন কিবরিয়া, মামুনুর রসিদ, সফিকুল ইসলাম সুফি।

৬ নং আলীনগর ইউনিয়নে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী ফজলুল হক বাদশা, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক শাহীন আহমেদ, যুবলীগ নেতা নিয়াজ মুর্শেদ রাজু।

৭ নং আদমপুর ইউনিয়নে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী সাব্বির আহমদ ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদাল হোসেন, জাহাঙ্গীর মুন্না রানা।

৮ নং মাধবপুর ইউনিয়নে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী আসিদ আলী, স্বতন্ত্র প্রার্থী পুস্প কুমার কানু, ইসলামি আন্দোলন বাংলাদেশ মো. মোহন মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুব চৌধুরী আবদাল।
৯ নং ইসলামপুর ইউনিয়নে মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী সুলেমান মিয়া, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান, মোস্তাফা মিয়া।
কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জনী খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো, সাইফুল ইসলাম তালুকদার ও কুলাউড়া নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আহসান ইকবাল উপস্থিত ছিলেন।
- আরও পড়ুন- সুনামগঞ্জের ৫২ শতাংশ শিশুই খাটো
জানা যায়, প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই ১২ ডিসেম্বর, প্রত্যাহার ১৯ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর।
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























