কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে প্রার্থীতা বৈধতার আগেই প্রতীক নিয়ে প্রচারণা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চম দফায় আগামী ৫ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৯ ডিসেম্বর, যাচাই বাছাই ১২ ডিসেম্বর, আপিল দায়ের ১৩ থেকে ১৫ ডিসেম্বর, আপিল নিস্পত্তি ১৮ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর।
তবে মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থীতা বৈধ হওয়ার আগেই প্রতীক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থণা শুরু হয়েছে।
গত এক সপ্তাহ ধরে কমলগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শমশেরনগর, আলীনগরসহ কয়েকটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা স্ব স্ব প্রতীকের ছবিসহ প্রার্থীর ছবি যুক্ত করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন স্থানে কয়েকজন সরকারি চাকুরিজীবী নিজের ফেসবুক আইডি থেকে প্রার্থীর পক্ষে নির্বাচনী সভার ছবিসহ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তবে অভিযোগ বিষয়ে চেয়ারম্যান প্রার্থীরা বলেন, সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব পোস্ট করছেন। আমাদের জানা নেই।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১২ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধতা পেলে ২০ ডিসেম্বর তাদের প্রতীক বরাদ্দ করা হবে। তার আগে কোন প্রার্থীই প্রতীক নিয়ে কোন প্রকার প্রচারনা করতে পারেন না। যাহা ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা বহির্ভূত। এক্ষেত্রে তথ্য প্রমাণসহ কোন অভিযোগ পাওয়া গেলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।
- আরও পড়ুন- ‘খালেদার প্রতি অনেক উদারতা দেখানো হয়েছে, আর কিছু করার নেই’
- আরও পড়ুন- রপ্তানিমুখী ভারী শিল্প না থাকলেও আছে বড়লেখার আতর ও জেলাজুড়ে পর্যটনশিল্প
কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, প্রার্থীতার বৈধতাই হবে ১২ ডিসেম্বর। এরমধ্যে কেউ প্রচারণা চালানো কোনমতেই যুক্তিযুক্ত নয়। তবে কেউ প্রতীকসহ প্রচারণা চালিয়েছেন এমন তথ্যপ্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























