কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৭:৫৬, ১০ ডিসেম্বর ২০২১
কমলগঞ্জে হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বেকারির নিম্নমানের বিস্কুট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরসহ বিভিন্ন হাটবাজারে রাস্তার পাশে যত্রতত্র বেকারির নিম্নমানের বিস্কুট বিক্রি হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ থাকায় দামে সস্তা হওয়ায় অনেকেই নিম্নমানের এসব বিস্কুট কিনে নিচ্ছেন। এসব বিস্কুট অস্বাস্থ্যকর হলেও তা দেখার কেউ নেই।
সরেজমিনে দেখা যায়, উপজেলার শমশেরনগর, ভানুগাছ বাজার সহ বিভিন্ন বাজারে রাস্তার পাশে যত্রতত্র বিস্কুটের দোকান। বেকারিসমূহের মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের এসব বিস্কুট স্বল্পমূল্যে বিক্রি করা হচ্ছে। অস্বাস্থ্যকর এসব বিস্কুট খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলেও অভিযোগ রয়েছে।
আরও পড়ুন- মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে পৌনে ৩ লাখ শিশু
বাজারের ব্যবসায়ী মহিউদ্দীন আহমদ, হারিস মিয়া ও শিক্ষক জমশেদ আলী বলেন, বেকারির খুবই নিম্নমানের বিস্কুটগুলো বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এগুলো খেয়ে ডায়রিয়াসহ নানা ব্যাধি সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ এসব না জেনে, না বুঝে কম দামে কিনে নিচ্ছেন। ফলে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুঁইয়া বলেন, একদিকে বেকারির নিম্নমানের অন্যদিকে রাস্তার পাশে ধূলাবালি ও মশা মাছির উপদ্রব রয়েছে। ফলে অস্বাস্থ্যকর এসব খাবার মোটেও ঠিক নয়।
আরও পড়ুন- ঘর ও জমি পাচ্ছেন সেই আছপিয়া
এ ব্যাপারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো. আল-আমীন জানান, হাটবাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকি ও অভিযান পরিচালিত হচ্ছে। আমরা আসার পর এসব প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। তবে কোথাও পাওয়া গেলে জরিমানাসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এ ধরণের বিষয়ে কেউ জানায়নি। তবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।
আইনিউজ/প্রনীত রঞ্জন নাথ/এসডিপি
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























