মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:১২, ২৫ সেপ্টেম্বর ২০২১
সিনোফার্মের আরও ৯০ হাজার টিকা পৌঁছাল মৌলভীবাজারে
চীনের সিনোফার্মের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের আরও ৯০ হাজার ডোজ টিকা মৌলভীবাজারে পৌঁছেছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৪৫ মিনিটে সিভিল সার্জন কার্যালয়ে টিকা বহনকারী ফ্রিজার ভ্যানটি পৌঁছায়।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারে এসেছিল সিনোফার্মের ৪৫ হাজার ডোজ করোনা প্রতিরোধী টিকা।
এই ধাপে আসা ৯০ হাজার টিকা গ্রহণ করেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ। এরপর টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়। সেখান থেকে চাহিদা অনুযায়ী সদর ও উপজেলার টিকা কেন্দ্রগুলোতে পাঠানো হবে।
টিকা গ্রহণকালে আরো উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স ইমুইনাইজেশন মেডিক্যাল অফিসার ডা. মনিরা হক, জেলা ইপিআই সুপার (ভারপ্রাপ্ত) শামসুল হকসহ ইপিআই সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। বিষয়টি এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে সিভিল সার্জনের কার্যালয়।
জানা গেছে, টিকাগুলো আগামীকাল রোববার (২৬ সেপ্টেম্বর) থেকে নিবন্ধন অনুসারে এসএমএস প্রাপ্তি সাপেক্ষে সাত উপজেলার নির্ধারিত কেন্দ্রে প্রথম এবং দ্বিতীয় ডোজ হিসেবে প্রয়োগ করা হবে।
করোনাভাইরাস প্রতিরোধে প্রত্যেককে নির্ধারিত টিকাকেন্দ্র থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ।
এছাড়া টিকা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্যে নির্ধারিত টিকাকেন্দ্রে যোগাযোগ করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























